Weather update: ধীরে ধীরে উধাও হচ্ছে শীতের আমেজ, কেমন থাকবে জেলার আবহাওয়া জেনে নিন

Weather update: ধীরে ধীরে উধাও হচ্ছে শীতের আমেজ, কেমন থাকবে জেলার আবহাওয়া জেনে নিন

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরে এবং রাতে শীতের আমেজও ধীরে ধীরে কমতে শুরু করেছে। সেটা আর কয়েক দিনের মধ্যেই উধাও হয়ে যাবে। হোলিতে জানান দেবে গ্রীষ্মের পারদ জানিয়ে দিল হাওয়া অফিস। জেলাগুলির তাপমাত্রাও ক্রমশ বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উধাও হচ্ছে শীতের আমেজ

উধাও হচ্ছে শীতের আমেজ

মার্চ মাসের মাঝামাঝি থেকে গরম অনুভূত হতে শুরু করবে। এমনই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু মার্চ মাসের প্রথম থেকেই অনুভূত হতে শুরু করেছে গরম। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ধীরে ধীরে শীতের অনুভূতি সকালে এবং রাতে উধাও হবে। তাপমাত্রা বাড়বে দিনের বেলায়। বাড়বে আপেক্ষিক আর্দ্রতা। সেকারণে গ্রীষ্ম অনুভূত হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ হোলির আগে পুরো দস্তুর গরম পড়ে যাবে তাতে কোনও সন্দেহ নেই। ঘামতে ঘামতেই হোলির আনন্দে মাতবেন দেশবাসী।

বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির সম্ভাবনা

আপাতত আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই পারদ বৃদ্ধির ধারা জারি থাকবে। সকালের দিকে ধোঁয়াশা থাকবে আকাশে। পরে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী তিন থেকে চারদিন তাপমাত্রা বাড়বে। দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাতের তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার তাপমাত্রাও আগামী কয়েকদিন বাড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকালের দিকে শহর কলকাতার তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়ােসর কাছাকাছি থাকবে। আর দুপুরে সেটা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

দুই বঙ্গেই আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা গুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেকারনে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়াও মূলত শুষ্ক থাকবে। এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলা গুলিতেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।

দক্ষিণ ভারতে বৃষ্টির ভ্রুকুটি

দক্ষিণ ভারতে বৃষ্টির ভ্রুকুটি

উত্তর ভারতে যেমন একদিকে গরম পড়তে শুরু করে দিয়েছে। দক্ষিণ ভারতে তেমনি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে ৮ মার্চ থেকে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, করাইকাল, পুদুচেরি এবং সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ডে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+