Weather update: সকাল থেকেই মনোরম আবহাওয়া, আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া

Weather update: সকাল থেকেই মনোরম আবহাওয়া, আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া

তাপ প্রবাহ থেকে মিলেছে মুক্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বইবে ঝোড়ো হাওয়াও। এমনই স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত তিনদিন ধরেই দহন জ্বালা থেকে মুক্তি পেয়েছে রাজ্যবাসী। গত কয়েকদিন ধরেই বিকেল থেকে ঝড়-বৃষ্টিতে ভিজছে শহর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টি হবে। এদিকে আবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাসও মিলেছে।

আজও বৃষ্টির পূর্বাভাস

আজও বৃষ্টির পূর্বাভাস

গত কয়েকদিন ধরেই গ্রীষ্মের দহন অনেকটাই কমেছে। পর পর তিনদিন বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুপ আবহাওয়া দফতর জানিয়েছে বুধবারও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবার তার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার দিনভর মেঘলা আকাশ আর দফায় দফায় বৃষ্টি হয়েছে শহরে।

কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস

কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানয়েছে আগামী ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে। অর্থাৎ তাপ প্রবাহের কোনও সম্ভাবনা থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। গতকাল আইএমডি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছিল।

তাপপ্রবাহ থেকে মুক্তি

তাপপ্রবাহ থেকে মুক্তি

গতকালই আইএমডি তাপ প্রবাহ থেকে মুক্তির কথা শুনিয়েছে। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত আগামী কয়েকদিন তাপ প্রবাহের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মনোরম থাকবে বলে জানিেয়ছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা আগামী কয়েকদিন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যে ৫ মে পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজধানী দিল্লিতেও মেঘলা থাকবে আকাশ। তার সঙ্গে চলবে ঝড়-বৃষ্টি এমনই পূর্বাভাস দিয়েছে আইএমডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+