Weather update: সকাল থেকে মেঘলা আকাশ, আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়
Weather update: সকাল থেকে মেঘলা আকাশ, আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়
সকাল থেকেই মেঘের আনাগোনা শহরের আকাশে। বইছে ঝোড়ো হাওয়া। তবে গরম থেকে রেহাই নেই। ভ্যাপসা গরম বাড়ছে। এদিকে আবহাওয়া দফতর আজও কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তার সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কিন্তু গুমোট ভাব থেকে মুক্তি কতটা মিলবে সেটা বলা যাচ্ছে না।

কেমন থাকবে শহরের আবহাওয়া
সকাল থেকেই মেঘলা আকাশ। বইছে হাওয়া। কিন্তু তারপরেও ভ্যাপসা একটা গরম অনুভূত হচ্ছে। গতকাল েথকেই ভ্যাপসা গরমের দাপট বেড়েছে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আজও কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে শহরে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। গত কয়েকদিন ধরেই রাজ্যে চলছে ঝড়বৃষ্টি। শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে বলে পূর্বাভাস গিয়েছে হাওয়া অফিস।

কোন কোন জেলায় বৃষ্টি
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় আবার ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহায়া দফতর। সেই বৃষ্টির ধারা বজায় থাকবে আগামী কয়েকদিন। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হায়া অফিস। সেই সঙ্গে দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যু-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

বর্ষার আগমন বার্তা
আন্দামান নিকোবরে ঢুকে পড়েছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু ইতিমধ্যেই সেখানে সক্রিয় হয়ে উঠেছে। তার জেরে কেরলে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। কেরলের পাশাপাশি তামিলনাড়ু, কর্নাটকেও চলছে প্রাক বর্ষার বৃষ্টি। ইতিমধ্যেই আইএমডির পক্ষ থেকে কেরলের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বর্ষণ চলছে সেখানে। ২৭ মে থেকেই কেরলে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস িদয়েছে আইএমডি। সাধারণত ১ জুন থেকে কেরলে বর্ষা আসে।












Click it and Unblock the Notifications