Weather update: মেঘ কেটে পরিষ্কার আকাশ, ফের নামল শহরের তাপমাত্রা
Weather update: মেঘ কেটে পরিষ্কার আকাশ, ফের নামল শহরের তাপমাত্রা
পর পর বেশ কয়েকদিন মেঘলা আকাশ, বৃষ্টির ধাক্কা সামলে ফের রোদ ঝলমলে শহরের আকাশ। মকর সংক্রান্তির পরের দিন থেকেই আকাশের মেঘ ফিকে হতে শুরু করেছিল। রবিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। তাপমাত্রাও নামল নীচে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। ফের শীত অনুভূত হতে শুরু করেছে।

মেঘ কাটতেই নামল তাপমাত্রা
মেঘ মুক্ত পরিষ্কার আকাশ। তাপমাত্রা ফের নামল। যদিও জাঁকিয়ে শীত পড়েনি। তবে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ নেমেছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল রবিবার থেকে রোদ ঝলমলে আকাশ দেখতে পাবেন শহরবাসী। সেটাই হয়েছে। শনিবার সকাল থেকেই মেঘ কাটতে শুরু করেিছল। সেটা কাটতে কাটতে বিকেলের দিকে একেবারেই পরিষ্কার আকাশ হয়ে গিয়েছে। যার েজরে রবিবার সকাল থেকেই রোদ্রজ্বল আবহাওয়া। তাপমাত্রার পারদও নামতে শুরু করেছে।

সকালের দিকে কুয়াশার পূর্বাভাস
সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী তিন-চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে সেই তাপমাত্রা বেশিদিন স্থায়ী হবে না। ফের মেঘে ঢাকতে পারে আকাশ। তার জেরে ফের বাধা প্রাপ্ত হতে পারে উত্তুরে হাওয়া। কাজেই আপাতত শীতের দেখা মিলবে না।

ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি
ফের আসছে পশ্চিমী ঝঞ্ঝা। আবারও পশ্চিমী ঝঞ্ঝা আসছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ নামতে শুরু করলেও সটা বেশিদিন স্থায়ী হবে না। ফের তিন থেকে চারদিন পর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ধাক্কা দেবে রাজ্যে যার জেরে বাধা প্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। কাজেই মাঘের শুরুতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। সকালের দিকে কুয়াশা থাকবে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই সকালের দিকে আকাশে কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটবে। রোদঝলমলে আকাশ থাকবে আগামী কয়েকদিন। তার জেরে তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আবারও পশ্চিমীঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করবে মঙ্গলবার থেকেই জানিয়েছে হাওয়া অফিস। তার জেরে বাধা প্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। কাজেই মাঘ মাসের প্রথমে তেমন শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications