Weather update: গতকালের চেয়ে বাড়ল তাপমাত্রা, সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস

Weather update: গতকালের চেয়ে বাড়ল তাপমাত্রা, সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস

মাঘের শুরুতে কাঁপিয়ে শীত পড়লেও দুদিন যেতে না যেতে ফের উর্ধ্বমুখী পারদ। যদিও আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল তাপমাত্রা বৃদ্ধির। আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে ফের সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফের পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হবে শহরে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে ফের বাধা প্রাপ্ত হবে শীত।

বাড়ল তাপমাত্রা

বাড়ল তাপমাত্রা

ফের বাড়ল তাপমাত্রার পারদ। গতকাল একধাক্কায় তাপমাত্রার পারদ নেমেছিল ৩ ডিগ্রি। মাঘের শীতে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু তার পরের দিনই আবার হতাশ করল তাপমাত্রার পারদ। এক ধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম হলেও বেড়েছে তাপমাত্রার পারদ। কাজেই গতকালের চেয়ে কম অনুভূত হচ্ছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। হাওয়ার দাপটও তেমন নেই। গতকাল হাওয়ার দাপট বেশি থাকার কারণে শীত বেশি অনুভূত হচ্ছিল।

সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

মাঘ মাসের প্রথম দিন থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করলেও। ফের পশ্চিমি ঝঞ্ঝা উঁকি দিতে শুরু করেছে। যার জেরে বাধা প্রাপ্ত হবে শীত। সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর-পশ্চিমের রাজ্যগুলির আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার থেকে উপকূলবর্তী জেলা গুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুযার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি এবং সোমবার বৃষ্টি হবে দুই বঙ্গের জেলাগুলিতেই। কাজেই ফের বৃষ্টির ভ্রুকুটি মাথা চারা দিচ্ছে রাজ্যে।

শীতের আমেজ শহরে

শীতের আমেজ শহরে

মকর সংক্রান্তির বষ্টির মেঘ কাটতেই তাপমাত্রার পারদ পড়তে শুরু করেছিল। এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি নেমে গিয়েছিল শহরের তাপমাত্রা। সেই পারদ নামতে নামতে অনেকটাই কমে গিয়েছিল তাপমাত্রা। মাঘের প্রথমেই কাঁপিয়ে শীত পড়েছিল রাজ্যে। কিন্তু ২ থেকে তিন দিনের মধ্যেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। ফতে ফের শীতের অনুভব তেমন করে পাওয়া যাচ্ছে না। ২০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার বেশি হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

শীতের স্থায়িত্ব বেশিদিন নয়

শীতের স্থায়িত্ব বেশিদিন নয়

মাঘের প্রথমে তাপমাত্রার পারদ নামতেই অনেকে মনে করেছিলেন জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। কিন্তু কয়েকদিন পরেই ফের উর্ধ্বমুখী পদ সেই আশায় জল ঢেলেছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কোপ পড়তে শুরু করায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। কাজেই মাঘ মাসে শীতের স্থায়ীত্ব তেমন থাকবে না বলেই প্রাথমিক ভাবে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+