Weather update: শহরে শীতের আমেজ, জেলায় নামবে পারদ, কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

Weather update: শহরে শীতের আমেজ, জেলায় নামবে পারদ, কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

শেষ বেলায় শীতের আমেজ। মাঘের শেষেও কাঁপাবে শীত। অর্থাৎ আগামী কয়েকদিন শহরে শীতের আমেজ বজায় থাকবে। সোয়েটার গায়ে চড়িয়েই রাস্তায় বেরোতে হবে শহরবাসীকে। রাতেও গায়ে লেপ চড়াতে হবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শহরে জাঁকিয়ে শীত না পড়লেও আগামী কয়েকদিন জেলাগুলির তাপমাত্রার পারদ নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শহরে শীতের আমেজ

শহরে শীতের আমেজ

ফেব্রুয়ারির মাঝামাঝি হয়ে গেল। শীতের আমেজ এখনও বহাল রয়েছে শহরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন এরকমই শীতের আমেজ বজায় থাকবে কলকাতায়। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। উত্তুরে হাওয়ার কারণে সারাদিনই শীতের আমেজ থাকবে। এরকম আবহাওয়া আগামী কয়েকদিন অনুভূত হবে রাজ্যে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

জেলায় নামবে তাপমাত্রা

জেলায় নামবে তাপমাত্রা

আগামী কয়েকদিন শহরে যেমন শীতের আমেজ বজায় থাকবে তেমনই জেলাগুলিতেও তাপমাত্রার পরদ নামবে।
দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ফের একবার শীতের কামড় অনুভূত হবে। বৃষ্টির চোখ রাঙানি কয়েকদিন থাকবে না। রোদ ঝলমলে আকাশে দেখা যাবে। বেলা বাড়লে তাপমাত্রা সামান্য বাড়বে আবার সূর্য ডুবলেই শীতের দাপট বাড়বে বলে জানিেয়ছে হাওয়া অফিস। পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও আকাশ পরিষ্কার থাকবে। তার কারণে পারদ পতন অব্যাহত থাকবে।

উত্তরে বৃষ্টির পূর্বাভাস

উত্তরে বৃষ্টির পূর্বাভাস

তবে উত্তরবঙ্গের জেলা গুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে। তবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের আকাশ পরিষ্কার থাকবে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোথাও বৃষ্টিপাত হয়নি। পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কাটার ফলেই আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শীত কি বিদায়ের পথে

শীত কি বিদায়ের পথে

হিসেব মত মাঘের শেষ থেকেই বিদায় নিতে শুরু করে শীত। কিন্তু এবার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে গেলেও বেশ ভালই শীত রয়েছে রাজ্যে। শীত এবার এসেছেও তাড়াতাড়ি। পুজো কাটতে না কাটতেই শীতের আমেজ পড়তে শুরু করেছিল। তাপমাত্রার পারদ নামতে শুরু করেছিল। মার্চের মাঝামাঝি পুরোপুরি ভাবে শীত বিদায় নিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+