Weather Update: আরও ভারী বর্ষণের পূর্বাভাস সিকিমে, এবার বিপদের প্রমাদ গুনছে মেঘালয়

Weather Update: আবহাওয়া দফতরের তরফে বুধবার জানানো হয়েছে, আগামী দুদিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও মেঘালয়ে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতরের তরফে পূর্ব ভারতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

সিকিমে ইতিমধ্যেই ১০ জনের ওপরে মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যাটা একশোর ওপরে। মঙ্গলবার রাতের হরপা বানের পরে সেখানে এখনও বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। সিকিম সরকার সেখানে বিপর্যয় মোকাবিলা আইন লাগু করেছে।

Weather Update

শুক্রবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিম বঙ্গ এবং সিকিমে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং-সহ বাকি জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এদিন ঝাড়খণ্ড, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রবিবার পর্যন্ত এই একই অবস্থার সম্মুখীন হতে পারে।

শুক্রবার পর্যন্ত উত্তর-পূর্ব ভারত, বিশেষ করে মেঘালয়, এবং অরুণাচল প্রদেশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত-সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন মণিপুর ও নাগাল্যান্ডেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন মেঘালয়ে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তর-পশ্চিম এবং পশ্চিম ভারতে আগামী চার দিনের আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তর-পশ্চিম এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা থেকে মৌসুমী বায়ু ইতিমধ্যেই বিদায় নিয়েছে। এছাড়া জম্মু ও কাশ্মীর-লাদাখ-গিলগিটত বালতিস্তান-মুজাফফরাবাদের বাকি অংশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাত থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশ এবং মহারাষ্ট্রেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+