রাতের বৃষ্টির ঘনঘটায় কলকাতার পারদ কতটা নামল! কী বলছে আবহাওয়ার রিপোর্ট
পূর্বাভাস আগেই ছিল । আর সেই পূর্বাভাসকে সত্যি করে শেষমেশ বৃহস্পতিবার রাতের কলকাতা পেল স্বস্তির বৃষ্টি। কলকাতা সংলগ্ন বহু এলাকাতেও বৃষ্টি হয়েছে গত রাতে। একনজরে দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

শহরের তাপমাত্রা কত?
রাত ভর ভিজেছে কল্লোলিনী তিলোত্তমা। আর তার জেরে এদিন সকাল থেকেই খানিকটা স্বস্তি ফিরেছে শহরে। ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে প্রাণের শহর। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার উত্থান পতন
বৃহস্পতিবার তাপমাত্রার ছিল কলকাতায় ৩৫. ১ ডিগ্রি। এটি সর্বোচ্চ তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি ।অন্যদিকে, শুক্রবার সকালে তা ২৬ ডিগ্রিতে চলে যায়। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে, বৃহস্পতিবার ছিল তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

বৃষ্টি ও বর্ষার শহর
শহর বৃহস্পতিবার রাতজুড়ে ভিজেছে। তবে সেভাবে আশাতীত প্রবল বর্ষণ কলকাতায় না হলেও, জেলার বিভিন্ন জায়গায় হয়েছে। কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল ০.১ মিলিমিটার। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। এরপরবর্তী পর্যায়ে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ ও সর্বনিম্ন ৫৬ শতাংশ হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়ার বার্তা বলছে, শুক্র শনি রবি বার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সর্তকতা। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি থেকে কিছুটা উত্তর দিনাজপুরেও। ২০০ মিলিমিটার এর বেশি অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার, শনিবার দার্জিলিং কালিম্পং এবং রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে।












Click it and Unblock the Notifications