রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তো হবে, কিন্তু কেমন থাকবে অযোধ্যার আবহাওয়া? আদৌ কি পরিষ্কার থাকবে আকাশ
Weather Update: অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি তো সম্পূর্ণ। প্রশ্ন হচ্ছে আবহাওয়া কেমন থাকবে? কুয়াশায় ঢেকে যাবে নাতো পুরো এলাকা, অনেকেই সেই প্রশ্ন করছেন। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, সোমবারেও উত্তর ভারতের কুয়াশা ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২২ জানুয়ারির নির্ধারিত অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের পূর্বাভাস অনুকূলই হতে চলেছে। আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। দৃশ্যমানতা ২০০ থেকে ৮০০ মিটার হতে পারে। তবে দিন সময় বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আপাতত রাম মন্দিরের অনুষ্ঠানের সময় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কুয়াশার কারণে প্রাথমিক কিছু অসুবিধা হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতর জানিয়েছে, অযোধ্যায় দিনের তাপমাত্রা ১৮-২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

২২ জানুয়ারির আবহাওয়ার পূর্বাভাস বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আট হাজারের ওপরে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের নিমন্ত্রিত অতিথি থাকবেন। সেক্ষেত্রে অযোধ্যার আবহাওয়া তুলনামূলক ভালই থাকতে চলেছে।
উত্তর পশ্চিম ভারতে কুয়াশা ও শৈত্যপ্রবাহ থাকলেও, সোমবার দিল্লি, পঞ্জাব ও হরিয়ানার মতো এলাকাগুলির থেকে আবহাওয়া কিছুটা ভাল থাকবে অযোধ্যায়। আবহাওয়া দফতরের তরফে ২২ জানুয়ারি অযোধ্যার আবহাওয়া নিয়ে নিশ্চিত করা হয়েছে। পূর্বাভাসে কুয়াশার কথা বলা হয়েছে। যা টানা চার-পাঁচ দিন থাকতে পারে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে উত্তর প্রদেশে শীতল দিন কিংবা অতি শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications