Weather update: সক্রিয় মৌসুমী অক্ষরেখা, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি

Weather update: সক্রিয় মৌসুমী অক্ষরেখা, বৃহস্পতিবার থেকে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি

রাত ভর বর্ষা। ঝিরঝিরে বৃষ্টি চলেছে সকাল থেকেই। সক্রিয় মৌসুমী অক্ষরেখা তার জেরে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে বৃষ্টির ঘাটতি বাড়তে বাড়তে ৫০ শতাংশ হয়ে গিয়েছে।

 সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি

সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি

পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। সেই মত গতকাল দুপুর থেকেই দক্ষিণবঙ্গের তিন জেলায় বর্ষণ শুরু হয়েছে। রাতভর ঝিরঝিরে বর্ষা। সকালেও হয়েছে হালকা বৃষ্টি। তবে বেলা বাড়তেই আকাশে উঁকি দিয়েছে রোদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সোমবার থেকে আবার রাজ্যের তিন জেলায় বর্ষণের পরিমান কমবে। মঙ্গল-বুধবার বর্ষণের পরিমান কমবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। কলকাতা শহরে অবশ্য তেমন বর্ষণ হয়নি। হলকা বর্ষণেই মন ভরাতে হয়েছে শহরবাসীকে।

বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি

বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি

আগামী ২ দিন বৃষ্টির দাপট কমলেও বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বর্ষণ। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা। সেকারণে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বর্ষার দাক্ষিণ্য পেতে চলেছ। প্রায় সব জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বর্ষণ হবে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

বর্ষার প্রথম থেকেই কলকাতায় তেমন বর্ষণ হয়নি। গত ২ দিন ধরে হালকা বর্ষণ দেখা যাচ্ছে শহরে। কলকাতার আকাশ আজও মেঘলা থাকবে। বৃষ্টি বাড়বে সোমবার। দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হবে শহরে।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরা ফেরা করবে। বর্ষণের কারণে সাময়িক ভাবে তাপমাত্রার পতন হবে তবে অস্বস্তি খুব একটা কমবে না।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে প্রথম থেকেই বর্ষার দাপট দেখা গিয়েছে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে অবশ্য প্রথম থেকেই বর্ষা দাপট দেখিয়েছে। সেটা হঠাৎ করে কমে গিয়েছে। কয়েকদিন আগে তো গরম এতটাই বেড়ে গিয়েছিল যে এক মারা গিয়েছেন গরমে। তবে এখন সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+