Weather update: দিনভর বৃষ্টিতে ভিজবে শহর, বিকেল থেকে ভারী বৃষ্টির সতর্কতা

Weather update: দিনভর বৃষ্টিতে ভিজবে শহর, বিকেল থেকে ভারী বৃষ্টির সতর্কতা

রথের দিন থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষণের দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। বিকেলের পর থেকে কলকাতায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার প্রায় সারাদিনই শহরে বিক্ষিপ্ত বর্ষণ চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃষ্টিতে ভিজবে শহর

বৃষ্টিতে ভিজবে শহর

গতকাল থেকে বিক্ষিপ্ত বর্ষণ চলছে শহরে। দিনভর মেঘলা আকাশ। আজও সকাল থেকে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে শনিবারের মত রবিবার দিন ভর বিক্ষিপ্ত বর্ষণ চলবে কলকাতা শহরে। বিকেলের পর থেকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কোন কোন জেলায় বাড়বে বর্ষণ

কোন কোন জেলায় বাড়বে বর্ষণ

সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণের দাপট বাড়বে। দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলির মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানেও আগামী সপ্তাহে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৬ জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে টানা বর্ষণের পূর্বাভাস রয়েছে। জুন মাসে বর্ষার ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে সেই ঘাটতি জুলাই মাসে মিটবে কিনা সেটাই এখন দেখার। জুন মাসে প্রায় ৪৮ শতাংশ বর্ষার ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গ প্রথম থেকেই বর্ষার দাক্ষিণ্য ছিল। জুন মাস ধরে অতিবর্ষণে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং
কালিম্পং সহ একাধিক জায়গায় ধস নেমেছে বর্ষণের কারণে। অতি বর্ষণে উত্তরবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে। একাধিক জায়গায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। গত ৩ দিন ধরে উত্তরবঙ্গের সব জেলাতেই বর্ষণ চলছে।

ঘনীভূত হচ্ছে নিম্নচাপ

ঘনীভূত হচ্ছে নিম্নচাপ

মৌসুমী বায়ু সক্রিয় হলও দক্ষিণবঙ্গে বর্ষার দাক্ষিণ্য তমন ভাবে দেখা যায়নি জুন মাসে। তার অন্যতম কারণ ছিল নিম্নচাপ তৈরি না হওয়া। হাওয়া অফিস জানাচ্ছে আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বর্ষণ বাড়বে তার অন্যতম কারণ ওড়িশার কাছে তৈরি হওয়া নিম্নচাপ। সেকারণে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বর্ষণের সম্ভাবনা বেশি থাকবে। উপকূলবর্তী সব জেলাতেই ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জুলাই মাস থেকে দক্ষিণবঙ্গে বর্ষার উপযুক্ত পরিবেশ তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+