Weather Update: বাংলার ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত, শিলাবৃষ্টির পূর্বাভাস! বড়দিনে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা

Weather Update: বড় দিনের আগের বিকেলে দেশের কোথাও শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে। আবার কোথাও কোথাও তাপমাত্রা রয়েছে ৬-৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এদিন পঞ্জাব, হরিয়ানা-ণ্ডীগড়-দিল্লি ও পশ্চিম উত্তর প্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬-৯ ডিগ্রির মধ্যে। তাপমাত্রা ১০-১৪ ডিগ্রির মধ্যে ছিল রাজস্থান, পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তর গুজরাত, ছত্তিশগড়ের কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায়। হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব মধ্য প্রদেশ, গুজরাত ও পঞ্জাবের কিছু অংশের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি ওপরে।

 Weather Update

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে পশ্চিম বাংলাদেশ এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

শক্তিশালী পূবালী হাওয়ার কারণে উপকূল তানিলনাড়ুতে ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তর-পশ্চিম ভারতে ২৯ ডিসেম্বর থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা শুরু হতে চলেছে। যার সঙ্গে পুবালী হাওয়ার সংযোগে উত্তর পশ্চিম ও সংলগ্ন মধ্য ভারতে ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্য স্যাঁতসেঁতে আবহাওয়া তৈরির সম্ভাবনা রয়েছে।

২৪-এর পাশাপাশি ২৭ ও ২৮ ডিসেম্বর তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী তিন দিন হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায়।

২৫-২৭ ডিসেম্বরের মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, পঞ্জাব, হরিয়ানা ও পূর্ব উত্তর প্রদেশের কিছু জায়গায়। রাজস্থান ও উত্তর মধ্যপ্রদেশে এই পরিস্থিতি তৈরি হলে পারে ২৫ ডিসেম্বর নাগাদ।

২৫-২৭ ডিসেম্বরের মধ্যে ভোরের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম উত্তর প্রদেশে, ২৫ জানুয়ারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ওড়িশায় ২৫ ও ২৬ ডিসেম্বর, রাজস্থানে ২৬ ডিসেম্বর, মধ্যপ্রদেশে ২৬ ও ২৭ ডিসেম্বর, হরিয়ানায় ২৮ ও ২৯ ডিসেম্বর, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ২৭-২৯ ডিসেম্বরের মধ্যে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দুদিনে উত্তর-পশ্চিম ও সংলগ্ন মধ্য ভারতের সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমে যেতে পারে। তবে তারপর তাপমাত্রায় সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে পূর্ব ভারতে আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা কমে যাবে দুই ডিগ্রির মতো। এছাড়া আগামী চার থেকে পাঁচ দিনে দেশের বাকি অংশে সর্বনিম্ন তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+