Weather Update: সাগরে ফের ঘূর্ণাবর্ত, কয়েকটি রাজ্য ঘন কুয়াশার সতর্কতা! কেমন থাকবে বাংলা, একনজরে পূর্বভাস
Weather Update: রাজ্যে রাজ্যে শীতের দাপট। বাংলায় দেরিতে হলেও শীত পড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের তরফে ১১ ও ১২ ডিসেম্বর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার ব্যাপারে সতর্কবার্তা জারি করেছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ১১ ডিসেম্বর অসম ও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় ঘন কুয়াশা থাকবে। অন্যদিকে, অসম ও মেঘালয়ে ১১-র পাশাপাশি ১২ ডিসেম্বর সকালে ঘন কুয়াশা দেখা দিতে পারে। নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরার মতো রাজ্যে ১১ ও ১২ ডিসেম্বর সকালে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ১১ ডিসেম্বর থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে প্রভাব ফেলতে শুরু করবে। ১২ ডিসেম্বর হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রাজ্যে রাজ্যে কুয়াশার সতর্কতা ছাড়াও, আবহাওয়া দফতর আগামী ২-৩ দিন কেরল ও মাহে, তামিলনাড়ু, পুদুচেরি ও কাড়াইকালে বিচ্ছিন্নভাবে বজ্রপাত ও দমকা হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতরের তরফে ১৫ ডিসেম্বর পর্যন্ত তামিলনাডডু, পুদুচেরি, কাড়াইকালের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আগামী কয়েকদিনে মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী তিনদিনের মধ্যে মধ্য ভারতের কিছু অংশে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। উত্তর-পশ্চিম ভারতে এই তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রির মতো।
আগামী ২৪ ঘন্টায় পশ্চিম ভারতের তাপমাত্রার পরিবর্তন না হলেও পরবর্তী ৩-৪ দিনে তাপমাতচ্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে এবং সংলগ্ন মালদ্বীপের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।












Click it and Unblock the Notifications