Cyclone Fengal: প্রবল শক্তি বাড়িয়ে আছড়ে পড়বে সাইক্লোন ফেনজল! কালো মেঘে ঢাকবে আকাশ, বড় বদল আবহাওয়াতে

Cyclone Fengal: আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ফেনজল! ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ সাইক্লোনে পরিণত হয়েছে। আজ বুধবারই ঘূর্ণিঝড় ফেঙ্গল তামিলনাড়ুতে আছড়ে পড়তে চলেছে বলে পূর্বাভাসে জানাচ্ছে মৌসম ভবন (Cyclone Fengal likely hit Tamil Nadu) । ইতিমধ্যে সে রাজ্যে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে।

তবে এই ঝড় (Cyclone Fengal) যত উপকূলে দিকে ধেয়ে আসবে ততই হাওয়া এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে মৌসম ভবনের তরফে।

Cyclone Fengal

Cyclone Fengal: জারি করা হয়েছে লাল সতর্কতা

তামিলনাড়ুর জন্য মৌসম ভবনের তরফে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝড়ের (Cyclone Fengal) কারণে জারি করা হয়েছে রেড অ্যালার্ট (Red alert issued)। পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ুর তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আগামী ২৪ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে চেন্নাই'য়ের জন্য হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি (yellow alert for heavy rainfall) করা হয়েছে। আজ বুধবার থেকে আগামী ৪৮ ঘন্টায় সেখানেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

পাশাপাশি কাঞ্চিপুরম। তিরুভাল্লুর সহ আশেপাশের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। এজন্য এই সমস্ত জেলার জন্যে ওরেঞ্জ এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

Cyclone Fengal: হাই অ্যালার্ট তামিলনাড়ু

সাইক্লোন ফেঙ্গল (Cyclone Fengal) দ্রুত গতিতে তামিলনাড়ূর দিকে ধেয়ে আসছে। সে রাজ্যে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সে রাজ্যের প্রশাসন। ইতিমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিমকে। তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। গোটা পরিস্থিতি সরজমিনে নিজে খতিয়ে দেখেছেন।

ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে উপকূল সংলগ্ন এলাকা থেকে বহু মানুষকে নিরাপদে সরানো হয়েছে। বিশেষ করে তিরুভারুর, মায়িলদুথুরাই, নাগাপ্পাটিনাম এবং কুড্ডালোর জেলায় বহু মানুষ বসবাস করতেন। তাদের দ্রুত নিরাপদ এবং উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে যাত্রীদের জন্য ইন্ডিগোর তরফে অ্যাডভাইজারি (Cyclone Fengal) জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় ঝড়ের প্রভাব পড়তে পারে। ফলে বিমান চলাচলে সমস্যা হতে পারে বলে জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে কমছে তাপমাত্র। শীতের প্রভাব বাড়ছে। সকালের দিকে কুয়াশাও দেখা যাচ্ছে। এই অবস্তায় দেশের এক প্রান্তে ঝড়ের ভ্রকূটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+