Weather Today: এই চার রাজ্যে ভারী বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস! জারি আবহাওয়ার অরেঞ্জ অ্যালার্ট
Weather Today: হেমন্তেও বৃষ্টি রাজ্যে রাজ্যে। আবহাওয়া দফতরের তরফে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। ২৩ নভেম্বর পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর বলেছেন ২২ এবং ২৩ নভেম্বর ১১৫.৬ থেকে ২০৪.৪ মিমি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতরের তরফে কেরল ও মাহের জন্যও কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, ২২ ও ২৩ নভেম্বর খুব ভারী বৃষ্টি হতে পারে এইসব জায়গায়। আবহাওয়া দফতরের তরফে জনগণকে ভিড় এলাকা, জল আটকে থাকা এলাকা এবং কাঁচা রাস্তা এড়াতে অনুরোধ করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ২১ ও ২২ নভেম্বর তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে কেরলে ২১ থেকে ২৩ নভেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।
গত দু-সপ্তাহ ধরে তামিলনাড়ুর বেশ কয়েকটি অংশে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। এর ফলে বেশ কিছু এলাকায় জল জমেছে এবং বেশ কিছু এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং ২৩ নভেম্বর পর্যন্ত বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের এক কর্তা বলেছেন মঙ্গলবার থেকে তিন দিনের জন্য উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, এসসিএপি এবং রায়ালসীমার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি অক্ষরেখা অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে কোমোরিন এলাকার ওপর দিয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications