Weather Today: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা! তাপমাত্রা নামল -২.৫ ডিগ্রিতে, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

Weather Today: এই মুহূর্তে দেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে আগামী চার দিনের মধ্যে দক্ষিণের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন তামিলনাড়ু, কেরল, মাহে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, উপকূলীয় কর্নাটকের কিছু অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

এছাড়াও বৃহস্পতিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় অঞ্চলে প্রভাবিত করতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Weather Today

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজধানী দিল্লির সকালে কোথাও কুয়াশা দেখা দিলেও প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭.৯ ও ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।

হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ও ৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পাহাড়ি এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে। গত ২৪ ঘন্টায় কেলংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -২.৫ ডিগ্রি সেলসিয়াস।

জম্মু ও কাশ্মীরে কুয়াশার সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। শ্রীনগরে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ও -২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। জম্মুতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুর কন্যাকুমারী, তিরুনেলভেলি এবং টেনকাসি জেলার বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। রামানাথপুরম, থুতুকুডি, থেনি, ডিন্ডিগুল, পুদুকোট্টাই, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনম এবং মায়িলাদুথুরাই জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিনের সর্বোচ্চ ও সর্বনিম্নয় তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও থাকতে চলেছে একই আবহাওয়া। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+