আগামী দুদিনে ভারতের স্থলভাগে ঢুকছে মৌসুমী বায়ু! তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় নিয়েও সতর্কবার্তা আবহাওয়া দফতরের

আবহাওয়া দফতর জানিয়েছিল ৪ জুন কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনা। এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী দুদিনের মধ্যে ঢুকছে দেশের স্থলভাগে। সেই সঙ্গে দেশের বেশ কিছু জায়গায় ধূলোঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিন আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুদিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে। প্রসঙ্গত গতবছর ২৯ মে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করেছিল।

তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় নিয়েও সতর্কবার্তা আবহাওয়া দফতরের

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে জম্মু ও কাশ্মীরের ওপরে অবস্থান করছে। সঙ্গে একটা অক্ষরেখাও রয়েছে। অপর একটি অক্ষরেখা বিহার থেকে মধ্য ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপর একটি অক্ষরেখা রয়েছে উপকূল অন্ধ্রপ্রদেস থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত।

উত্তর-পূর্ব ভারতে আগামী পাঁচ দিন হাল্কা থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১৯-২১ মের মধ্যে অরুণাচল প্রদেশের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৭ থেকে ২১২ মের মধ্যে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ১৭ ও ১৮ মে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মেঘালয়েও।

এবার আসা যাক উত্তর-পশ্চিম ভারতের খবরে। আবহাওয়া দফতর ১৭-১৮ মের মধ্যে হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশে ধূলো ঝড় নিয়ে সতর্কবার্তা জারি করেছে।

তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় নিয়েও সতর্কবার্তা আবহাওয়া দফতরের

আগামী পাঁচ দিন পূর্বভারতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ১৭ ও ১৮ মে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ১৭ মে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিন দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১৭ মে কেরল ও তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এরপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। অন্যদিকে উপকূল অন্ধ্রকে বাদ দিয়ে দেশের বাকি অংশে আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রায় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় নিয়েও সতর্কবার্তা আবহাওয়া দফতরের

উপকূল অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ১৭ মে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। রাজস্থান ও দক্ষিণ উত্তর প্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২০ ও ২১ মে।

আর্দ্রতা ও উচ্চ তাপমাত্রার কারণে আগামী পাঁচ দিন কোঙ্কন ও গোয়ায় অস্বস্তির আবহাওয়া তৈরি হতে পারে। রায়ালসীমা, কেরল ও তামিলনাড়ুতে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৭ ও ১৮ মে। উপকূল অন্ধ্র প্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৮ ও ১৯ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+