চড়ছে পারদ! কেন এই তাপমাত্রা বৃদ্ধি, মার্চেই তাপপ্রবাহের কারণই বা কী?

চড়ছে পারদ! কেন এই তাপমাত্রা বৃদ্ধি, মার্চেই তাপপ্রবাহের কারণই বা কী?

মার্চের মাঝামাঝিতেই দেশের বিভিন্ন অংশের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে। একদিকে যখন শনিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। সব জায়গাতেই এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি বলেই জানিয়েছে আবহাওয়া (Weather) অফিস।

দেশে তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস

দেশে তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস

এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি। শুক্রবার এই তাপমাত্রা ছিল মধ্যপ্রদেশে। অন্যদিকে এরই মধ্যে ওড়িশাতেও তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁয়েছে। দিল্লিতে তাপমাত্রা ৪০-এর কম থাকলেও একেবারে পশ্চিমে রাজস্থান ও গুজরাতে তা যেমন ৪০-এর কাছে, ঠিক পূর্বে বাংলার একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি রয়েছে। শুধু তাই নয়, হিমালয়ের পাদদেশের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি রয়েছে এই মুহূর্তে।

রাজ্য রাজ্যে তাপপ্রবাহ

রাজ্য রাজ্যে তাপপ্রবাহ

ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে পশ্চিম রাজস্থান, গুজরাতের কচ্ছ যেমন রয়েছে, তেমনই পশ্চিম মধ্যপ্রদেশ, ওড়িশার কিছু অংশও রয়েছে। এদিনও আবহাওয়া দফতরের তরফে পশ্চিম মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ হতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

তাপমাত্রা বৃদ্ধি ও তাপপ্রবাহের কারণ

তাপমাত্রা বৃদ্ধি ও তাপপ্রবাহের কারণ

পূথিবীর উত্তরের অংশ ক্রমশ সূর্যের দিকে সরছে। সেই পরিস্থিতিতে মহারাষ্ট্র থেকে ওড়িশার বিস্তীর্ণ এলাকায় তাপ বাড়ে। মার্চের শুরুতে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে মার্চ থেকে মে-র মধ্যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। পশ্চিম এবং মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকার এর মধ্যে পড়ছে। সেই কারণইে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমে দক্ষিণ গুজরাত থেকে মহারাষ্ট্র এবং সেখান থেকে ওড়িশা পর্যন্ত। এই পরিস্থিতির কারণ সম্পর্কে আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, এইসব এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি কারণ এই জায়গার বায়ু বওয়ার পরিস্থিতি।

দক্ষিণ দিকের বাতাসেই তাপপ্রবাহ

দক্ষিণ দিকের বাতাসেই তাপপ্রবাহ

তিনি বলেছেন, এইসব অঞ্চলে নিচের দিকে বায়ু দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, যা গরম বাতাস নিয়ে যাচ্ছে। (বিপরীতে উত্তর থেকে দক্ষিণে যেমন ঠাণ্ডা বাতাস নিয়ে যায়)
দক্ষিণ ভারতে এই বায়ু দক্ষিণ-পূর্বে প্রবাহিত হয়, বিশেষ করে কর্নাটক এবং তেলেঙ্গানায়। তবে এর প্রভাবে তামিলনাড়ুর দক্ষিণ থেকে উত্তর, তেলেঙ্গানা, কর্নাটক এমন কী বিদর্ভেও এই বায়ু প্রবাহিত হয়। এমন কী সৌরাষ্ট্র, কচ্ছ এবং রাজস্থানের তাপপ্রবাহের কারণের পিছনে রয়েছে এই দক্ষিণা বাতাস। আবহ বিজ্ঞানীরা বলছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিস্থিতির কারণেই এবারের গ্রীষ্ম আরও গরম হতে চলেছে।

সমুদ্র গরম হওয়ায় সামুদ্রিক ঠাণ্ডা অদৃশ্য

সমুদ্র গরম হওয়ায় সামুদ্রিক ঠাণ্ডা অদৃশ্য

আবহাওয়ার ওপরে নতুন গবেষণায় দেখা গিয়েছে, বায়ুমণ্ডলের পাশাপাশি মহাসাগর উষ্ণ হওয়ার কারণে সমুদ্রের ঠাণ্ডা কমে যাচ্ছে। আমেরিকান জিওফিডিক্যাল ইউনিয়ন প্রকাশিত সমীক্ষায় দেখা গিয়েছে, ১৯৮০ সাল নাগাদ সমুদ্র যতটা ঠাণ্ডা থাকত এখন তার ২৫ শতাংশ মাত্র থাকছে। আবহ বিজ্ঞানীরা জানিয়েছেন, যেখানে ১৯৮৫ সাল নাগাদ যেখানে সারা বিশ্বে প্রতি বছরে ৪০ দিন ঠাণ্ডা থাকত এখন তা কমে ১০ দিন হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+