ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়ে গেল, আবহাওয়ার রিপোর্ট ঘিরে সতর্ক মায়ানগরী
ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়ে গেল, আবহাওয়ার রিপোর্ট ঘিরে সতর্ক মায়ানগরী
ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আসন্ন মায়ানগরী মুম্বইয়ের বুকে। একথা এদিন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আইএমডির তরফে। ইতিমধ্যেই দেশে বর্ষার পদার্পণ নিয়ে বহু আলোচনা শুরু হয়েছে। সদ্য তাউটে ও ইয়াসের প্রবল বিধ্বংসী দাপটের পর বর্ষার শুরুর দিকেই প্রবল বর্ষণের আশঙ্কা মায়ানগরী ঘিরে।

বানভাসী হওয়ার আশঙ্কা মুম্বই ঘিরে
প্রসঙ্গত, ভারী থেতে অতিভারী বৃষ্টি নিয়ে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি হয়ে গিয়েছে মুম্বইতে। আইএমডি জানিয়েছে আপাতত লাল সতর্কতা জারি রয়েছে মুম্বইতে। তবে, আগামী ৪ দিন এই সতর্কতা খানিকটা ম্লান করা হচ্ছে।

হলুদ সতর্কতা কবে থেকে?
আগামীকাল থেকে টানা ৪ দিন ধরে মুম্বইতে হলুদ সতর্কতা জারি থাকবে বলে খবরষ বর্ষার জেরে সেখানে ২০৪.৫ মিলিলিটার বৃষ্টিপাত হবে বলে খবর রয়েছে ২৪ ঘণ্টায়। আগামী ৫ দিন কোঙ্কণ গোয়া এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

সতর্ক মুম্বই
এদিকে, পরিস্থিতি নিয়ে বেশ সতর্ক মুম্বই। সেখানে যাতে রাস্তায় জল না দাঁড়ায় তারজন্য বহু বন্দোবস্ত নেওয়া হচ্ছে। এদিকে ইতিমধ্যেই বৃষ্টির জেরে মায়ানগরীর বহু সাবওয়ে বন্ধ রয়েছে। পুলিশের তরফে সতর্কতায় জানানো হয়েছে যে খুব প্রয়োজন না হলে যেন মানুষ ঘর থেকে না বের হন।

জলমগ্ন শহর
এদিকে, বর্ষণের জেরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে থানে পর্যন্ত রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বহু স্টেশনে রেলপথে দাঁড়িয়ে গিয়েছে জল। বেশ কয়েকটি 'বেস্ট বাস'এর রুটেও জল দাঁড়িয়েছে। ফলে কার্যত সমস্ত দিক মিলিয়ে বিধ্বস্ত জন পরিষেবা।












Click it and Unblock the Notifications