বাংলার অধিকাংশ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভাসতে পারে দেশের বিস্তীর্ণ এলাকা

বাংলার অধিকাংশ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভাসতে পারে দেশের বিস্তীর্ণ এলাকা

সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হয়েছে। রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিন দুপুরে বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, , হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ প্রায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ অগাস্ট অগাস্ট সোমবার সকালের মধ্যে হিমালয় সংলগ্ন তিন জেলা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যেও কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস না দেওয়া হলেও, জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

 দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩১ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী দিন কয়েকে দিনের তাপমাত্রার সেরকম কোন পরিবর্তন হবে না বলে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

রবিবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩২.৮)
বালুরঘাট (৩১.২)
বাঁকুড়া ( ৩৩.১)
ব্যারাকপুর (৩৫.৪)
বহরমপুর (৩৫.৪ )
বর্ধমান ( ৩৪)
ক্যানিং (৩১.৬)
কোচবিহার (৩০.৬)
দার্জিলিং (১৮)
দিঘা ( ৩৩)
কলকাতা (৩৩.২)
মালদহ (৩১.৯)
পানাগড় (৩৩.২ )
পুরুলিয়া ( ৩১.৩)
শিলিগুড়ি (২৭.২ )
শ্রীনিকেতন (৩৩.২)

দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া বার্তায় বলা হয়েছে, একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ওড়িশার দক্ষিণ এবং অন্ধ্রের উত্তর উপকূলের কাছে আবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। যা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে, অভিমুখ রয়েছে দক্ষিণ-পশ্চিম দিকে। মনে করা হয়েছে সমগ্র প্রক্রিয়াটি পশ্চিম-উইত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য এবং পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাবে আগামী ৩-৪ দিনের মধ্যে।
মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ স্বাভাবিক অবস্থানের কাছেই রয়েছে। অন্যদিকে পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানের দক্ষিণ দিকে রয়েছে। আগামী ৪-৫ দিনের মৌসুমী অক্ষরেখার পুরো অংশটাই স্বাভাবিক অবস্থানের দক্ষিণ দিকে চলে যাবে বলে মনে করছেন আবহবিদরা।
ওপরের আবহাওয়ার পরিস্থিতির কারণে ২৯ অগাস্ট নাগাদ ওড়িশা ও বিহারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ছত্তিশগড়ে তা হতে পারে ২৯ ও ৩০ অগাস্ট। বিদর্ভে ২৯ অগাস্ট-১ সেপ্টেম্বর, পূর্ব মধ্য প্রদেশে ২৯-৩১ অগাস্ট, পশ্চিম মধ্যপ্রদেশ এবং গুজরাতে ৩১ অগাস্ট, সৌরাষ্ট্র-কচ্ছে ১ সেপ্টেম্বর, কোঙ্কন-গোয়ায় ২৯ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর, পূর্ব রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়ায় ৩০ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোঙ্কন-গোয়া-গুজরাত এলাকায় ১ সেপ্টেম্বর এবং আলাদা করে গুজরাতে ২ সেপ্টেম্বর নাগাদ।
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী ২৪ ঘন্টায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। তারপর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। ১ সেপ্টেম্বর ফের এইসব এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কেরল, মাহে, তামিলনাড়ু, পণ্ডিচেরী, কড়াইকালে ২৯ অগাস্ট নাগাদ এবং তেলেঙ্গানায় ২৯ ও ৩০ অগাস্ট নাগাদ।
পশ্চিম হিমালয় এবং সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে। ২৯ ও ৩০ অগাস্ট বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ডে, পূর্ব উত্তর প্রদেশে ২৯-৩১ অগাস্ট নাগাদ এবং পশ্চিম উত্তর প্রদেশে ৩১ অগাস্টের মধ্যে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+