এখনই গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, পূর্বভারতের রাজ্যগুলিতে ভারী বজ্রপাতের সতর্কতা

এখনই গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, পূর্বভারতের রাজ্যগুলিতে ভারী বজ্রপাতের সতর্কতা

বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার অস্বস্তি আরও বেড়েছে। গরম থেকে রেহাই পেতে ফের বৃষ্টির চাইছেন সাধারণ মানুষ। ২৭ অগাস্ট নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই সময় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। তবে স্থানীয়ভাবে মাঝে মধ্যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। যেমন এদিন বিকেলে আবহাওয়া দফতচরের (weather office) জানানো হয়েছে, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় বর্জ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ৫ জেলায় এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি ছাড়া সারা ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। সঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে মালদহ জেলায় বজ্রবিদ্যুত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি (২০ সেমির বেশি) হতে পারে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। তবে তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বলা হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৫.৪ (৩৬.৪)
বালুরঘাট ৩২.৮ (৩২.৮)
বাঁকুড়া ৩৪.৭ (৩৫.৮)
ব্যারাকপুর ৩৫.৪ (৩৩.৬)
বহরমপুর ৩৫.৪ (৩৫)
বর্ধমান ৩৪ (৩৫)
ক্যানিং ৩৩.৬ (৩৩.৪)
কোচবিহার ৩১.৭ (৩২.৭)
দার্জিলিং ২১.২ (২১)
দিঘা ৩৪.৫ (৩৪.৬)
কলকাতা ৩৪.৫ ( ৩৫)
মালদহ ৩৪.৫ (৩৪.৮)
পানাগড় ৩৫.২
পুরুলিয়া ৩৪.৩ (৩৪.৭)
শিলিগুড়ি ৩২.১ (৩২.১)
শ্রীনিকেতন ৩৪.৮ (৩৫.৬)

 দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

মৌসপমী অক্ষরেখার পুরো অংশই হিমালয়ের পাদদেশের কাছে অবস্থান করছে। ২৬ অগাস্ট পর্যন্ত তা সেই অবস্থানেই থাকার সম্ভাবনা। ২৭ অগাস্ট নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হওয়ায় ওইদিন মৌসুমী অক্ষরেখার পূর্ব দিকের অংশ দক্ষিণের দিকে সরতে শুরু করতে পারে। আর পশ্চিম দিকের অংশ দক্ষিণ দিকে সরতে শুরু করতে পারে ২৯ অগাস্ট নাগাদ। এছাড়াও বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণা বাতাস উত্তর পূর্ব দিকে যেতে থাকবে ২৬ অগাস্ট পর্যন্ত।

ওপরের এই পরিস্থিতির জেরে উত্তর-পূর্ব ভারত, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলতে থাকবে ২৭ অগাস্ট পর্যন্ত। এরপর থেকে তা কমতে থাকবে এবং এইসব জায়গায় সেই সময় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ২৫ অগাস্ট নাগাদ অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে প্রবল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী ২৯ অগাস্ট পর্যন্ত উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলতে থাকবে। বিহার ও পূর্ব উত্তর প্রদেশে ভারী বৃষ্টি চলতে থাকবে ২৭ অগাস্ট পর্যন্ত।
আগামী পাঁচদিন তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। কেরল ও মাহেতে ২৭-২৯ অগাস্টের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে।
আগামী দুদিন পূর্বভারতের কোনও কোনও জায়গায় ভারী বজ্রপাত হতে পারে।
এছাড়া উত্তর-পশ্চিম ভারত, মধ্যভারত এবং পশ্চিম উপকূলে যে বৃষ্টি কমের পরিস্থিতি তৈরি হয়েছে, তা আগামী ৪ দিন চলতে থাকবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+