সাগর থেকে সমতল নিম্নচাপের ঘনঘটা! কেমন থাকতে চলেছে বিশ্বকর্মা পুজোর দিনের আবহাওয়া, একনজরে পূর্বাভাস

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশ তুলনামূলক পরিষ্কার। জেলাগুলির আবহাওয়ারও উন্নতি হয়েছে। তবে সঙ্গে অস্বস্তির গরমও রয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে শুক্রবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাব

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশ তুলনামূলক পরিষ্কার। জেলাগুলির আবহাওয়ারও উন্নতি হয়েছে। তবে সঙ্গে অস্বস্তির গরমও রয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে শুক্রবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তারপর থেকে বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বিভিন্ন জায়গায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সব জেলাতেই কোনও না কোনও জায়গায় বর্ষার বৃষ্টি অর্থাৎ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির অবস্থা থাকবে আগেই মতোই। আপাতত কোথাও দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়া

মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিতে বানভাসী পরিস্থিতি তৈরি হলেও, বুধবার বিকেলের দিক থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৩.৭)
বালুরঘাট (২৬.৬)
বাঁকুড়া (২৩.৪)
ব্যারাকপুর (২৪.৬)
বহরমপুর (২৪.৬)
বর্ধমান (২৪.২)
ক্যানিং (২৪)
কোচবিহার (২৫.২)
দার্জিলিং (১৬)
দিঘা (২৪.৮)
কলকাতা (২৪.৬)
মালদহ (২৫.৩)
পানাগড় (২৪.৯)
পুরুলিয়া (২৪.১)
শিলিগুড়ি (২৬)
শ্রীনিকেতন (২৪.৬)

বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের অপেক্ষা

বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের অপেক্ষা

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা গতিপথ হতে পারে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। পরবর্তী তিনদিনে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি এবং তার সক্রিয়তার জানান দেবে বলে মনে করছে আবহাওয়া দফতর।

মৌসুমী অক্ষরেখা

মৌসুমী অক্ষরেখা

মৌসুমী অক্ষরেখা এখনও তার নির্দিষ্ট অবস্থানের দক্ষিণেই অবস্থান করছে। আগামী দিন তিনেক সেই অবস্থানেই থাকতে পারে বলে পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা রাজকোট, প্রতাপগড়, উত্তর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে অম্বিকাপুর, ঝাড়সুগুদা, বালাসোর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

  • আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যা আগামী দুদিনে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। গুজরাত এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
  • ওপরের আবহাওয়ার পরিস্থিতির কারণে ১৭ সেপ্টেম্বরের মধ্যে গুজরাত, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর নাগাদ পূর্ব উত্তর প্রদেশে অতিপ্রবল বৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খঁ্ডে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
  • ১৭ সেপ্টেম্বরের মধ্যে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় ( জম্মু, কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশকে বাদ দিয়ে) বৃষ্টি হবে। হরিয়ানায় ভারী বৃষ্টি হতে পারে ১৬ সেপ্টেম্বর নাগাদ। পশ্চিম রাজস্থানে ১৭ ও ১৮ সেপ্টেম্বর নাগাদ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ১৬ সেপ্টেম্বর উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
  • ১৮ ও ১৯ সেপ্টেম্বর নাগাদ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+