হিমালয়ের দিকে মৌসুমী অক্ষরেখা, বানভাসী হতে পারে একাধিক এলাকা! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া পূর্বাভাস

হিমালয়ের দিকে মৌসুমী অক্ষরেখা, বানভাসী হতে পারে একাধিক এলাকা! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া পূর্বাভাস

আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। তবে দক্ষিণবঙ্গেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস (weather office) । একইসঙ্গে অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে সোমবারের মতোই আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে মঙ্গলবার দিনের বেলায় দার্জিলিং কালিম্পং-এ ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকালে মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী দিন পাঁচেকে দিনেত তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। অল্প বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে অন্যদিনের মতোই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও হেরফের হবে না। এদিন সকালের ঘন্টা খানেকের বৃষ্টিতে কলকাতা-সহ আশপাশের বেশ কিছু জায়গায় জল জমে যায়। সেই জল নামতে বেশ কিছুক্ষণ সময়ও লাগে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩২.৩ (৩৫.৫)
বালুরঘাট ৩১.২ ( ৩২.৮)
বাঁকুড়া ২৯.১ (৩৪.২)
ব্যারাকপুর ৩১ ( ৩১.৪)
বহরমপুর ৩৫
বর্ধমান ৩৫ (৩৬.৪ )
ক্যানিং ৩০.৪ (২৯ )
কোচবিহার ৩৪ ( ৩৪.৬)
দার্জিলিং ১৯.২ (২৩)
দিঘা ৩২.৪ (৩৩.৫)
কলকাতা ৩১.১ ( ৩১.২)
মালদহ ৩২.৯ (৩৪.৬)
পানাগড় ৩০.৭ (৩৬.১)
পুরুলিয়া ৩৩.৩ (৩২.৩ )
শিলিগুড়ি ৩১.১ ( ৩৪.৭ )
শ্রীনিকেতন ৩০.৮ (৩৫)

 দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দেশের পূর্বাংশের মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশের কাছে সরে গিয়েছে। অন্যদিকে পশ্চিমদিকের অংশ স্বাভাবিক অবস্থানের উত্তর দিকে সরে গিয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পুরো মৌসুমা অক্ষরেখাই হিমালয়ের পাদদেশের দিকে সরে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে খানিক নিচে অবস্থান করছে ঘূর্ণাবর্ত।
মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, হিসার, দিল্লি, ফুরসতগঞ্জ, পটনা, মালদার পরে বাংলাদেশের মধ্যে দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে যে ঘূর্ণাবর্ত বাংলাদেশের দক্ষিণ অংশ এবং সন্নিহিত পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছিল, এদিন বিকেলের আবহাওয়া বার্তায় তার কোনও উল্লেখ নেই।

এই পরিস্থিতিতে আগামী পাঁচদিন বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে। বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণ পশ্চিম বাতাসের কারণে এইসব জায়গায় ১১ অগাস্ট থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে থাকবে। ১১ ও ১২ অগাস্ট নাগাদ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এইসব জায়গায়।
এছাড়াও উত্তরাখণ্ড, উত্তর প্রদেশের উত্তারাংশ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী ৪-৫ দিন বৃষ্টি হবে। আগামী দুদিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থানে। তারপর সেখানে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।
কেরল, মাহে, তামিলনাড়ুকে বাদ দিয়ে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বজায় থাকবে। একই পরিস্থিতি মহারাষ্ট্র এবং গুজরাতেও। কেরল, মাহে, তামিলনাড়ুতে আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+