ফের মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের একসঙ্গে অবস্থান, বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস
শনিবার প্রায় সারাদিনই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (weather offive) । জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার থেকে
শনিবার প্রায় সারাদিনই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (weather offive) । জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলারই কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার ৯ জুলাই সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এইদিনই দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী চার থেকে পাঁচ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলার কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সব কটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার ৯ অগাস্ট সকালের মধ্যে জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৩ (২৫.৭)
বালুরঘাট ২৬.৮ (২৭.৪)
বাঁকুড়া ২৬.২ (২৬.২)
ব্যারাকপুর ২৫.২ (২৭.৪)
বহরমপুর ২৫ (২৫.২)
বর্ধমান ২৫.৪ ( ২৫.২)
ক্যানিং ২৪.৬ (২৫.৪)
কোচবিহার ২৬ (২৭.৬)
দার্জিলিং ১৫.৬ (১৭.২)
দিঘা ২৮.৭ (২৬.৩)
কলকাতা ২৮.৫ (২৭.৪)
মালদহ ২৭.৮ (২৮.৩)
পানাগড় ২৭.১ (২৭.৩)
পুরুলিয়া ২৬.১ (২৬.১)
শিলিগুড়ি ২৪.৩ (২৬.৯)
শ্রীনিকেতন ২৫.৬ (২৬.৪)

দেশের আবহাওয়া
এখন নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপরে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা গিয়েছে বিকানের, আলোয়ার, গোয়ালিয়র, মধ্যপ্রদেশের নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে অম্বিকাপুর, জামশেদপুর, ডায়মন্ডহারবার হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ অগাস্ট নাগাদ এই মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশের দিকে সরে যাবে। দক্ষিণপূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
এর প্রভাবে মধ্যপ্রদেশের ওপরে আগামী ৪-৫ দিন বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। ৮ অগাস্টের মধ্যে পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তারপর বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে। বিহারের ওপরে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে ৮ থেকে ১১ অগাস্টের মধ্যে। ঝাড়খণ্ডে হতে পারে ১০ অগাস্ট নাগাদ।
উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ৯ অগাস্ট পর্যন্ত। আর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ১০ অগাস্ট থেকে, মৌসুমী অক্ষরেখার সরে যাওয়ার কারণে। অসম মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে আগামী ৫ দিন ধরে। ১০ অগাস্টের পর থেকে তা বাড়তেও পারে।
উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে আগামী ৫ দিন। ৮ অগাস্ট থেকে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে পারে ১০ অগাস্ট পর্যন্ত।
দক্ষিণভারতের রাজ্যগুলিতে বৃষ্টি কমে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আগামী ৪-৫ দিনও জারি থাকতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতি চলতে থাকবে ওড়িশাকে বাদ দিয়ে মধ্যভারত, মহারাষ্ট্র এবং গুজরাতেও।
খবরের ডেইলি ডোজ। ডাউনলোড Bengali Oneindia App












Click it and Unblock the Notifications