আবহাওয়া বড় পরিবর্তন, কমবে ভ্যাপসা গরম! ঘূর্ণাবর্তের ঘনঘটায় বাংলার বিভিন্ন জেলার হাওয়া অফিসের পূর্বাভাস
আবহাওয়া বড় পরিবর্তন, কমবে ভ্যাপসা গরম! ঘূর্ণাবর্তের ঘনঘটায় বাংলার বিভিন্ন জেলার হাওয়া অফিসের পূর্বাভাস
সোমবার থেকে ভ্যাপসা গরম থেকে রক্ষা মিলতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (weather office) । বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা-সহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৬ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবারেই আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলি মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর তা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও, সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে দেওয়া আগামী ২৪ ঘন্টার কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৯
বালুরঘাট ২৭.৪
বাঁকুড়া ২৬
ব্যারাকপুর ২৬.৮
বহরমপুর ২৫.৪
বর্ধমান ২৫.৪
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৪.৬
দার্জিলিং ১৬.২
দিঘা ২৮
কলকাতা ২৭.২
মালদহ ২৮.৭
পানাগড় ২৬.৭
পুরুলিয়া ২৬.১
শিলিগুড়ি ২৫.৫
শ্রীনিকেতন ২৬.৫

দেশের আবহাওয়া
মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে। আগামী ৩-৪ দিন মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণেই অবস্থান করবে বলে অনুমান আবহাওয়া অফিসের। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা অনুপগড়, হিসার, দিল্লি, হরদই, সিধি, কোরবা, বালাঙ্গির, কলিঙ্গপত্তনম হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। যা সমুদ্র-পৃষ্ঠ থেকে ৪.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম দিকে যা কিছুটা ঝুঁকে রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এর প্রভাবে উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মারাঠাওয়াড়া এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পঞ্জাবের ওপরে একটি ঘূ্র্ণাবর্ত অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে কচ্ছ ও সংলগ্ন এলাকার ওপরে।
দক্ষিণ ভারতের ওপরে একটি শিয়ার জোন রয়েছে। যা আগামী ৪-৫ দিন থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া ওপরের পরিস্থিতিতে আগামী তিনদিন কর্নাটক, তামিলনাড়ু এবং কেরলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সম্ভাব্য নিম্নচাপের কারণে ৫-৭ সেপ্টেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ওড়িশা, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিদর্ভ এবং ছত্তিশগড়ে। ৭-৯ সেপ্টেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর মারাঠাওয়াড়া, উত্তর মধ্য মহারাষ্ট্র, উত্তর কোঙ্কন এবং গুজরাতে। ৭-৮ সেপ্টেম্বর বিচ্ছিন্নভাবে অতিপ্রবল বৃষ্টি হতে পারে কোঙ্কন এলাকায়। ৭ সেপ্টেম্বর তেলেঙ্গানা এবং ৮ সেপ্টেম্বর মধ্য মহারাষ্ট্র এবং গুজরাতে অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৭-৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব এবং জম্মু এবং পূর্ব রাজস্থানে।












Click it and Unblock the Notifications