বানভাসী জেলাগুলিতে আরও বৃষ্টি! বাংলার জেলাগুলিকে নিয়ে উদ্বেগজনক বার্তা আবহাওয়া অফিসের

বৃহস্পতিবার সকাল থেকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত এই বৃষ্টি থেকে রেহাই নেই। এই বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। যার জেরে নদীগুলির জলস্

বৃহস্পতিবার সকাল থেকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত এই বৃষ্টি থেকে রেহাই নেই। এই বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। যার জেরে নদীগুলির জলস্তর আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

এদিন সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলার কোথাও ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। তবে সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার ৭ অগাস্ট সকালের মধ্যে সবকটি জেলাতেই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আগামী ৩-৪ দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার ৭ অগাস্ট সকালের মধ্যে এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি

কলকাতায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরেই এই বৃষ্টি চলছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫ (২৪.২)
বালুরঘাট ২৭.৪ ( ২৬.৮)
বাঁকুড়া ২৫.৩ ( ২৪.২)
ব্যারাকপুর ২৫.৬ ( ২৮)
বহরমপুর ২৫ (২৪.৬)
বর্ধমান ২৫ ( ২৪.৬)
ক্যানিং ২৫.৪ (২৫.৬)
কোচবিহার ২৬.৯ (২৫.১)
দার্জিলিং ১৭ ( ১৬)
দিঘা ২৬.৩ (২৬.৭)
কলকাতা ২৬.৩ (২৭.৪)
মালদহ ২৭.৭ ( ২৭.২)
পানাগড় ২৬.৭ ( ২৬.৪)
পুরুলিয়া ২৩.৫ (২৩.১)
শিলিগুড়ি ২৬.৮ ( ২৭.২)
শ্রীনিকেতন ২৬ (২৬.২)

দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা নিম্নচাপ এবং সঙ্গে থাকা ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘন্টায় দুর্বল হয়ে পড়বে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে একটি মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানে রয়েছে। যা গঙ্গানগর, নারনাউল, মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে , বারানসী, গয়া, বাঁকুড়া হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখার পূর্বসীমা ৭ অগাস্ট নাগাদ তার স্বাভাবিক অবস্থা থেকে উত্তর দিকে সরতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর পরিস্থিতিতে পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশে আগামী ৩-৪ দিন বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে।
বর্তমানে উত্তর ভারতে যে বৃষ্টি চলছে, তা চলতে থাকবে। তবে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৭ অগাস্টের পরবর্তী সময়ে উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণ ভারতে বৃষ্টির পরিমাণ কমেছে। আগামী তিন-চারদিন একই অবস্থা চলতে থাকবে। এই পরিস্থিতি বজায় থাকবে ওড়িশাকে বাদ দিয়ে ্ধ্য ভত্রারত, মহারাষ্ট্র এবং গুজরাতেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+