ঘূর্ণাবর্তে ভর করে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি, বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে আকাশের মুখ ভার। ভোর রাতে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। তবে সঙ্গে অস্বস্তির আবহাওয়া (weather) বজায় রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলে
সকাল থেকে আকাশের মুখ ভার। ভোর রাতে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। তবে সঙ্গে অস্বস্তির আবহাওয়া (weather) বজায় রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গের জন্য তা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত হিমালয়ের পাদদেশ সংলগ্ন তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরেই এই ভারী বৃষ্টির সম্ভাবনা। যদি এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার জন্য এদিন সকালে দেওয়া আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৩ (২৫.৮)
বালুরঘাট ২৭.৮ ( ২৫.৬)
বাঁকুড়া ২৬.২ ( ২৫.৯)
ব্যারাকপুর ২৭ (২৭ )
বহরমপুর ২৫.৪ ( ২৫ )
বর্ধমান ২৫.২ (২৫)
ক্যানিং ২৩.৪ ( ২৬)
কোচবিহার ২৬.৮ (২৬.২)
দার্জিলিং ১৬.৪ ( ১৬.২)
দিঘা ২৮ ( ২৭.৫)
কলকাতা ২৫.৭ ( ২৮.৪)
মালদহ ২৬ ( ২৭.৫)
পানাগড় ২৭.৬ ( ২৭.২)
পুরুলিয়া ২৫.১ (২৫.১ )
শিলিগুড়ি ২৬.১ ( ২৬.১)
শ্রীনিকেতন ২৫.৫ (২৬.৪)

দেশের আবহাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এর সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিমি ওপর পর্যন্ত একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। যা আগামী দিন দুয়েকে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা কিছুটা উত্তর দিকে সরে গিয়েছে। যা এখন রাজস্থানের গঙ্গানগর, হিসার হয়ে, মধ্যপ্রদেশের ওপরে থাকা নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে বারানসী, পটনা হয়ে মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে আগামী ৬ অগাস্ট পর্যন্ত মধ্যপ্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মধ্যপ্রদেশে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে তা মঙ্গলবার পর্যন্তই। বুধবার অর্থাৎ ৪ অগাস্ট থেকে বৃষ্টিরপাতের পরিমাণ কমতে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্ব রাজস্থানে ৬ অগাস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রেও ৩ অগাস্ট পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকলেও, ৪ অগাস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। পশ্চিম রাজস্থানে ৪ অগাস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
এইসব জায়গা বাদ দিয়ে বর্তমানে উত্তর ভারতে যেভাবে বৃষ্টি চলছে, তা চলতে থাকবে। আগামী কয়েকদিন উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হরিয়ানা ও হিমাচল প্রদেশে ৫ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে যেভাবে বৃষ্টির পরিমাণ কমেছে তা চলতে থাকবে। এর সংলগ্ন মধ্য ভারত, মহারাষ্ট্র, গুজরাতেও আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলতে থাকবে।
পাকিস্তানের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকায়র ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও পশ্চিমীঝঞ্ঝা মৌসুমী অক্ষরেখার রূপে অবস্থান করছে।












Click it and Unblock the Notifications