বর্ষার বৃষ্টি এবছর টেস্ট ম্যাচ খেলতে পারে! সেপ্টেম্বরের বর্ষণ নিয়ে আবহাওয়া রিপোর্ট কী বলছে
বর্ষার বৃষ্টির ইনিংস এবছর টেস্ট ম্যাচ খেলতে পারে! সেপ্টেম্বরে তোড়ে ভেজানোর পূর্বাভাস দিয়ে আবহাওয়ার রিপোর্ট কী বলছে
দাপুটে ইনিংস খেলতে চলেছে বর্ষা। এত সহজে ভারত ছেড়ে যাবে না বর্ষার বৃষ্টি। অন্তত আবহাওয়াবিদদের মত এমনচাই। এদিন ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট এমনই তথ্য জানিয়েছে। আবহাওয়া নিয়ে আর কী কী খবর রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক।

বৃষ্টির দাপট
ভারতের একাধিক জায়গায় স্বাভাবিক ও তার থেকে বেশি বৃষ্টিপাত দেখা গিয়েছে এই বছরে। যার জেরে মনে করা হচ্ছে এবার লম্বা সময় ধরে বর্ষা ভারতে থাকবে। তবে ভারতের কিছু অংশে বর্ষা ফিরে যাওয়ার চিহ্ন দেখাতে শুরু করে দিয়েছে।

চাষিদের জন্য সুখবর
চাষাবাদের জন্য বৃষ্টি একটি ভালো বিষয়। উপযুক্ত পরিমাণ বৃষ্টি প্রয়োজন চাষের উন্নতিতে। আর তা এবছর দেখা যাচ্ছে। দেশের অর্ধেকের বেশি জায়গায় বৃষ্টির পরিমাণ ভালো থাকায় চাষাবাদ ও সেচের কাজ উন্নত হবে বলে দাবি করেছে আইএমডি।

সেপ্টেম্বর ও বৃষ্টিপাত
আইএমডি জানিয়েছে, এই বছর সেপ্টেম্বরের ২ তারিখ পর্য়ন্ত দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের গড় পরিলক্ষিত হয়েছে। দীর্ঘ সময় বৃষ্টিপাতের ৯. ২ শতাংশ বেশি হয়েছে এই বছর। যা খরিফ ফসলের সঞ্চয়ের ক্ষেত্রেও ভালো খবর।

পশ্চিমবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, সব জেলাতেই কোনও না কোনও জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে। এদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে সোমবার অতিভারী বৃষ্টি হতে পারে এই ৫ জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications