Weather report of India: উত্তর ভারত মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত, চূড়ান্ত ঘাটতি ১২ রাজ্যে! জানুন বিস্তারিত

হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তরাখণ্ড ও দিল্লি পর্যন্ত মেঘভাঙা বৃষ্টি চলছে। ভাসছে গোটা উত্তর ভারত। এই অবস্থায় বৃষ্টির চূড়ান্ত ঘাটতি দেখা গিয়েছে ১২ রাজ্যে! গোটা দেশজুড়ে মৌসুমি বায়ু বিস্তৃত থাকলেও বৃষ্টি হচ্ছে না সেভাবে। সব বৃষ্টিই যেন শুষে নিচ্ছে উত্তর ভারত।

বর্ষার মরশুমে পশ্চিমী ঝঞ্ঝার ফলে গত এক সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং দিল্লি-এনসিআরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বৃষ্টি। যার ফলে ব্যাপক সম্পত্তির ক্ষতি হয়েছে। এমনকী প্রাণহানিও ঘটেছে। অন্যদিকে দক্ষিণের রাজ্য কর্নাটক, কেরল, তেলেঙ্গানা, পূর্বের ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের অসম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ইত্যাদি রাজ্যে এখনও বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে।

Weather report of India

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর বা আইএমডির দেওয়া তথ্য অনুসারে, ১ জুনের পরিবর্তে সাতদিন দেরিতে ৮ জুন কেরলে প্রবেশ করেছিল বর্ষা। তারপর স্বল্প দিনেই সারা দেশে ছেয়ে গিয়েছে মৌসুমি বায়ু। বর্ষা পুরো দেশে ছাইতে আরো দেরি হয়। কিন্তু এবার তাড়াতাড়ি গোটা দেশে বিস্তার লাভ করলেও ঘাটতি রয়ে গিয়েছে বৃষ্টির।

তামিলনাড়ু বাদে সমস্ত দক্ষিণ ভারতের সব রাজ্যেই এই বছর প্রত্যাশার থেকে কম বৃষ্টিপাত হয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে দক্ষিণে ভারী বর্ষণ কেরল ও কর্নাটকের উপকূলীয় অঞ্চলে সীমাবদ্ধ ছিল। মূল ভূখণ্ড ছিল শুষ্ক। এর ফলে বৃষ্টির ঘাটতি এতটাই চরম পৌঁছয় যে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক কেরালার কিছু অংশে কৃষিকাজেও বিঘ্নের সৃষ্টি হয়েছে।

তেলেঙ্গানা স্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং সোসাইটি জানিয়েছে, ১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত রাজ্যে বৃষ্টি হওয়ার কথা ১৯৭.৫ মিমি। কিন্তু এই স্বাভাবিক পরিমাণের তেকে বৃষ্টিপাত অনেকটাই কম হয়েছে। মাত্র ১৫০.৪ মিমি বৃষ্টিপরাত হয়েছে রাজ্যে। গত বছর তেলেঙ্গানায় ৩৯৫.৬ মিমি বৃষ্টিপাত হয়েছিল।

কর্নাটকের প্রধান বাঁধ কৃষ্ণরাজসাগর বেঙ্গালুরুর জন্য জলের উৎস এবং পানীয়ের জন্য কাবেরী নদী জল সরবরাহ করে। সেই নদী প্রায় শুকিয়ে যাচ্ছে। বাঁধের জলস্তর সর্বোচ্চ ১২৪.৮ ফুট থাকে। সেখানে ৩০ ফুটের নীচে নেমে গিয়েছে। তুঙ্গভদ্রা বাঁধ হায়দরাবাদ ও কর্নাটক অঞ্চলের জলের ঘাটতি মেটায়। বর্তমানে তা মাত্র ৪.১ টিএমসি জল ধারণ করে রয়েছে। গত বছরের ৪৩.৯-এর থেকে তা উল্লেখযোগ্যভাবে কম।

দক্ষিণ ভারতের আর এক রাজ্য কেরলে এই বছর অপর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। উত্তর কেরলের কিছু অংশ বাদে বেশিরভাগ অঞ্চলে খুব কম বৃষ্টি হয়েছে। কেরলে এই বছর ৩১ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি এবং অন্ধ্রপ্রদেশে ১৯ শতাংশ ঘাটতি। বৃষ্টি ঘাটতিযুক্ত রাজ্যগুলির তালিকার মধ্যে রয়েছে বিহার, ৩৩ শতাংশ, ঝাড়খণ্ড ৪৩ শতাংশ, ওড়িশা ২৬ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+