আছড়ে পড়তে চলেছে সাইক্লোন গুলাব! ১৩টি এলাকায় প্রবল বর্ষণ ঘিরে বড়সড় দুর্যোগের আশঙ্কা
প্রবল বর্ষণের আশঙ্কায় ত্রস্ত দেশের ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বহু এলাকা । ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে সাইক্লোন গুলাব। এই পরিস্থিতিতে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্য়ে আরও ঘনীভূত হয়ে প্রবল দুর্যোগের আকার নিতে পারে এই সাইক্লোন। এদিকে, বঙ্গোপসাগরের উপকূলবর্তী রাজ্যগুলিতে এই ইস্যুতে চরম সতর্কতা নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে রাজ্যগুলিতে দুর্যোগ মোকাবিলার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখার পাশাপাশি প্রস্তুত থাকতে বলা হয়েছে এনডিআরএফকে। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক যে আইএমডির রিপোর্ট কী বলছে।

সাইক্লোন গুলাবের অবস্থান
আইএমডির তরফে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, ওড়িশার গোপালপুর থেকে ৩৭০ কিলোমিটার পূ্র্ব ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণপূর্বে কলিঙ্গপত্তনমের থেকে ৪৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। জানা গিয়েছে, আবহাওয়া দফতরের খূর অনুযায়ী, ঘণ্টায় আপাতত ৭০কিলোমিটারের গতি নিয়ে এগিয়ে যাচ্ছে সাইক্লোন গুলাব।

সতর্কতায় কেন্দ্র
এদিকে, কেন্দ্রের তরফে রাজীব গৌবা এই সাইক্লোন গুলাবের পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের রিভিউ বৈঠকে অংশ নেন। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বৈঠকে বসেন। এদিকে, বিপর্যয় মোকাবিলায় দফতরের ১৮ টি টিমকে ইতিমধ্যেই সতর্কতায় থাকতে বলেছে কেন্দ্র। পরিস্থিতি বেগতিক দেখলেই এই দল নিজেদের মতো করে উদ্ধার কাজে ব্রতী হবে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ওড়িশায় সাইক্লোনের সতর্কতা জারি করে দিয়েছে কেন্দ্র। এনডিআরএফএর ১৩ টি দল ও ২৪ টি সাব টিম ইতিমধ্যেই পরিস্থিতির মোকাবিলায় ময়দানে নেমেছে।

২৬ সেপ্টেম্বর থেকে প্রবল বর্ষণ
এদিকে, ২৬ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এই সাইক্লোনের জেরে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। মোট ১৩ রাজ্যে বর্ষণ ঘিরে দুর্যোগ নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। হালকা থেকে মাঝারি বর্ষণ রবিবার বিকেল থেকেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে রবিবার বিকেল থেকেই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলভাগেও। ২৬ সেপ্টেম্বর থেকে প্রবল বর্ষণে ভিজতে পারে ছত্তিশগড়, তেলাঙ্গানার মতো রাজ্য। বিশেষত বঙ্গোপসাগরে এই নিম্নচাপের ফলে মহারাষ্ট্রের বিদর্ভ ও উত্তর ছত্তিশগড়ের একাধিক এলাকা প্রবল বর্ষণে ভিজতে পারে। এছাড়াও কেরল, পুদুচেরি, মাহেতেও সাইক্লোন গুলাবের জেরে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়াও লাক্ষাদ্বীপের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সেপ্টেম্বর ৩০ পর্যন্ত বর্ষণ জারি থাকবে
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, সাইক্লোন গুলাবের জেরে যে প্রবল দুর্যোগের সময় আসছে , তা জারি থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল যে বর্ষা এবার আরও কিছুটা সময় থাকবে। সম্ভবত সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে বর্ষা বিদায় নিতে পারে বলে জানা গিয়েছে। এদিকে, বঙ্গোপসাগরে আসা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাত, কঙ্কণ, গোয়া, পশ্চিম মধ্যপ্রদেশ, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি স্নাত থাকবে। জানা গিয়েছে, মহারাষ্ট্র ও দদক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশে ২৮ সেপ্টেম্বর ও গুজরাতে ২৮ সেপ্টেম্বর প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications