Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তাপপ্রবাহের সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের! বিভিন্ন জায়গার সর্বশেষ আপডেট একনজরে

তাপপ্রবাহের সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের! বিভিন্ন জায়গার সর্বশেষ আপডেট একনজরে

বুধবার আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের (heatwave) মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণের কয়েকটি রাজ্যে এবং দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির (rain) পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরে পশ্চিমী ঝঞ্ঝা

উত্তরে পশ্চিমী ঝঞ্ঝা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে ২৪ মার্চের মধ্যে। উত্তরাখণ্ডে ২৪ মার্চ নাগাদ বৃষ্টিপাত, তুষারপাত কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

 দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা

আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কর্নাটকে। এছাড়াও আগামী তিনদিন একই পরিস্থিতি তৈরি হতে পারে উপকূল অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমায়। তামিলনাড়ু, পুদুচেরি-কাড়াইকাল, উপকূল অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমায় আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ছত্তিশগড় থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করলেও, তার শক্তি বিশেষ নেই।

 উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টি

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টি

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে, যেমন অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ২৬ মার্চের মধ্যে এইসব জায়গায় এইদফায় বৃষ্টির প্রভাব থাকতে চলেছে।

নিম্নচাপ মনিপুরের ওপরে

নিম্নচাপ মনিপুরের ওপরে

মায়ানমারের ওপরে থাকা নিম্নচাপটি ক্রমেই উত্তর-উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে। যা আরও দুর্বল হয়ে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ একই জায়গায় সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপটি উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং তারপর তা আরও দুর্বল হয়ে পড়বে।

তাপপ্রবাহের সতর্কবার্তা

তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫-২৭ মার্চের মধ্যে সৌরাষ্ট্র-কচ্ছ এলাকার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও ২৬ ও ২৭ মার্চ নাগাদ গুজরাত এলাকাতেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও দেশের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+