ভারী বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের সম্ভাবনা! প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কোন পূর্বাভাস আবহাওয়া দফতরের

ভারী বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের সম্ভাবনা! প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কোন পূর্বাভাস আবহাওয়া দফতরের

পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে এর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া (Weather) দফতরের তরফ থেকে তুষারপাতের সতর্কবার্তার পাশাপাশি ঘন কুয়াশার সম্ভাবনার কথাও বলা হয়েছে। তবে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাদ যাবে না বাংলাও।

 পশ্চিমী ঝঞ্ঝার জেরে দুটি ঘূর্ণাবর্ত

পশ্চিমী ঝঞ্ঝার জেরে দুটি ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে অপস্থান করছে আফগানিস্তান এবং সংলগ্ন এলাকার ওপরে। এছাড়াও রয়েছে পশ্চিমী বায়ু। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের ওপরে অবস্থান করছে। সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে। যার জেরে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে।

বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস

বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস

এর প্রভাবে ৬ জানুয়ারির মধ্যে বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম হিমালয় অঞ্চলে। বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিংবা তুষারপাতের পরিস্থিতি তৈরি হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ-হিমাচল প্রদেশ-উত্তরাখণ্ডে।

৬ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ, দক্ষিণ রাজস্থান, গুজরাত, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশে।

৬ জানুয়ারি থেকে অপর একটি ঘূর্ণাবর্তের প্রবেশ

৬ জানুয়ারি থেকে অপর একটি ঘূর্ণাবর্তের প্রবেশ

৬ জানুয়ারি রাত থেকে উত্তর-পশ্চিম ভারতে অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। এর প্রভাবে ৭ জানুয়ারি নাগাদ দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এছাড়াও ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের ওপরে।

ফের বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস

ফের বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস

এর জেরে ৭ থেকে ৯ জানুয়ারি মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে ৯ জানুয়ারির পরে পরিস্থিতির উন্নতি হবে।
৭ ও ৮ জানুয়ারি জম্মু-কাশ্মীর-লাগাধ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ- হিমাচল প্রদেশ-উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিংবা তুষারপাত হবে।
৭-৯ জানুয়ারির মধ্যে উত্তর-পশ্চিম ভারত এবং সংলগ্ন মধ্য ভারতে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
৮ জানুয়ারি নাগাদ পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।
৮ ও ৯ জানুয়ারি নাগাদ বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে।

 প্রবল কুয়াশার পূর্বাভাস

প্রবল কুয়াশার পূর্বাভাস

আগামী দুদিন রাত কিংবা সকালের দিকে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ঘন কুয়াশা দেখা দিতে পারে। এছাড়াও বিচ্ছিন্নভাবে কুয়াশা দেখা গিতে পারে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পশ্চিম অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+