বাংলায় ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস, শৈত্যপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের
আপাতত বিদায় পশ্চিমী ঝঞ্ঝার (Western Disterbances) । ২৯ জানুয়ারি নাগাদ পরের পশ্চিমী ঝঞ্ঝাটি উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে। তবে তার আগে বাংলা জুড়েই তাপমাত্রা অনেকটাই কমবে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। অল্প ক
আপাতত বিদায় পশ্চিমী ঝঞ্ঝার (Western Disterbances) । ২৯ জানুয়ারি নাগাদ পরের পশ্চিমী ঝঞ্ঝাটি উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে। তবে তার আগে বাংলা জুড়েই তাপমাত্রা অনেকটাই কমবে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। অল্প কিছু দিনের জন্য হলেও ফিরতে চলেছে জাঁকিয়ে শীত। পাশাপাশি কয়েকটি রাজ্যের জন্য শৈত্যপ্রবাহের (Cold wave) পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

বাংলায় ফের জাঁকিয়ে শীত
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিন দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে চলেছে। ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে রাতের তাপমাত্রা। সেই কারণে বলা যেতেই পারে, ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে যদি তাপমাত্রা ৪ ডিগ্রিও কমে, তাহলে তা ১৩ ডিগ্রির কাছাকাছি চলে যাবে। পাশাপাশি রাজ্যের বেশ কয়েকটি জেলায় কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ২৭ ও ২৮ জানুয়ারি নাগাদ। এছাড়াও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং ওড়িশায়। পশ্চিমবঙ্গে পশ্চিমের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। ২৮ জানুয়ারির মধ্যে উত্তর-পূর্বে রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ কর্নাটক, উপকূল অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, কেরল-মাহে-পুদুচেরীতে আগামী কয়েকদিন।

অতিঘন কুয়াশার পূর্বাভাস
রাতে কিংবা সকালের দিকে ঘন থেকে অতিঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ। ঘন কুয়াশা থাকতে পারে হিমাচল প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, ওড়িশায়। পূর্ব উত্তর প্রদেশে আগামী দুদিন এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ২৮-৩০ জানুয়ারির মধ্যে।

শৈত্যপ্রবাহের পূর্বাভাস
আগামী দুদিন মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। তারপরে তাপমাত্রা বাড়বে। হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগডড, দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশ, বিদর্ভ, উত্তর-মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড়, মারাঠওয়াড়ার কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় এই পরিস্থিতি তৈরি হতে পারে।
শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিদর্ভ, উত্তর-মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়ায়। আগামী দুদিন এই পরিস্থিতি তৈরি হতে পারে গুজরাতে। আগামী তিন থেকে চার দিন শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়ে।

উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা
উত্তর-পশ্চিম উত্তর প্রদেশের ওপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা নিম্নচাপ রূপে অবস্থান করছে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে প্রবেশ করতে চলেছে ২৯ জানুয়ারি নাগাদ। যার প্রভাব উত্তর-পশ্চিম ভারতে থাকবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।












Click it and Unblock the Notifications