একদিকে তাপপ্রবাহ অন্যদিকে শিলা বৃষ্টির সতর্কতা! পশ্চিমী ঝঞ্ঝা আনছে স্বস্তি, একনজরে আবহাওয়া দফতরের পূর্বাভাস

একদিকে তাপপ্রবাহ অন্যদিকে শিলা বৃষ্টির সতর্কতা! পশ্চিমী ঝঞ্ঝা আনছে স্বস্তি, একনজরে আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ১৮ থেকে ২১ এপ্রিলের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের উত্তর-পশ্চিম অংশ, মধ্যপ্রদেশ এবং উত্তর ভারতের অন্য রাজ্যগুলিতে ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ (Heatwave) জারি থাকবে।

 তাপপ্রবাহের সতর্কবার্তা

তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জম্মু ডিভিশন, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ এবং বিহারে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের চলেছে। এদিনের পাশাপাশি মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ঝাড়খণ্ডে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এরপরে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে তাপপ্রবাহ কমবে। উল্লিখিত বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মেঘের আনাগোনা দেখা দেবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস

বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস

তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে কেরল-মাহেতে আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বিস্তীর্ণ এলাকায় দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে তামিলনাড়ু-পুদুচেরি-কাড়াইকাল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়।

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস

গত কয়েকদিন ধরেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে শক্তিশালী উত্তর-পশ্চিম বায়ুর কারণেই এই পরিস্থিতি আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৫ দিন অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়, নাগান্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরা এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে আদামী ৫ দিন অসম-মেঘালয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে শিলা পড়ার সম্ভাবনা রয়েছে। ১৯ এপ্রিল এই পরিস্থিতি তৈরি হতে পারে নাগান্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরা এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে।
আগামী ৫ দিন বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। উত্তরাখণ্ডে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২০-২২ এপ্রিল। পঞ্জাবে আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। ১৯ থেকে ২২ এপ্রিল এই পরিস্থিতি তৈরি হতে পারে হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লিতে।

ধূলো ঝড়ের পূর্বাভাস

ধূলো ঝড়ের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম উত্তর প্রদেশে ২০ ও ২১ এপ্রিল, পূর্ব উত্তর প্রদেশে ২১ এপ্রিল এবং রাজস্থানে ২১ এপ্রিলের মধ্যে ধূলো ঝড়ের সম্ভাবনা রয়েছে। ১৯ এবং ২০ এপ্রিল ঘন্টায় সর্বোচ্চ ৩৫ কিমি বেগে ঝড় হতে পারে পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি এবং উত্তর রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+