Weather Update: জানুয়ারিতে কেমন থাকতে পারে তাপমাত্রা? পূর্বাভাস আবহাওয়া দফতরের
Weather Update: জানুয়ারিতে কেমন থাকতে পারে তাপমাত্রা? পূর্বাভাস আবহাওয়া দফতরের
নতুন বছর, নতুন মাসের শুরু। পূর্ব ভারতের বছরের শেষের তুলনায় নতুন বছরের শুরুর দিনে ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে পুরো মাসে পরিস্থিতিটা হয়ত এরকম হবে না। এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মধ্যভারত থেকে সংলগ্ন দক্ষিণ ভারত কিংবা পূর্ব থেকে উত্তর-পশ্চিম সর্বত্রই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে হেরফের হতে পারে।

স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা
এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে দক্ষিণ ভারতের দক্ষিণ অংশ, উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অংশ এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে। এখানে আরও বলা হয়েছে, উত্তর-পূর্ব ভারতের অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে। এই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর-পশ্চিম ভারত, পূর্ব ও পূর্ব-মধ্য ভারতের কিছু অংশে।

সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যভারত, সংলগ্ন দক্ষিণ ভারত এবং পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতে জানুয়ারি মাসে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা।

সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা
জানুয়ারি মাসের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হতে পারে মধ্যভারত এবং দক্ষিণ ভারতে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকেরপ থেকে বেশি হতে পারে উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অংশ, উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ এবং পূর্ব ও পূর্ব-মধ্য ভারতে।

বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে কম
উত্তর-পশ্চিম ভারতের কোনও কোনও অংশে জানুয়ারিতে বৃষ্টি হয়। এখানে আবহাওয়া দফতরের সাতটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল, পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। পূর্বাভাস অনুযায়ী এইসব জায়গায় জানুয়ারিতে বৃষ্টি স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ ভারতের অনেক অংশ, মধ্য ভারতের কিছু অংশে স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, দেশের বাকি অংশে বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকে কম।












Click it and Unblock the Notifications