Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাগরে নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস কয়েকটি রাজ্যে! মৎস্যজীবীদের জন্য জারি আবহাওয়া দফতরের সতর্কবার্তা

সাগরে নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস কয়েকটি রাজ্যে! মৎস্যজীবীদের জন্য জারি আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যার জেরে পরবর্তী ২৪ ঘন্টায় এই নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে আরও তীব্র হবে। পরবর্তী ৪৮ ঘন্টা এই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিমে শ্রীলঙ্কার দিকে অগ্রসর হতে পারে। সঙ্গে এর প্রভাব পড়তে পারে তামিলনাড়ুর উত্তর উপকূলেও।

 ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী ২-৩ দিন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৫ মার্চের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অন্ধ্রপ্রদেশের দক্ষিণের উপকূল অংশে এবং রায়ালসীমায় ৪ ও ৫ মার্চ নাগাদ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছ।

 তীব্র সামুদ্রিক হাওয়ার পূর্বাভাস

তীব্র সামুদ্রিক হাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে, তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূর এবং মান্নার উপসাগরে প্রবল হাওয়া বয়ে যেতে পারে। যার বেগ ঘন্টায় সর্বোচ্চ ৬৫ কিমি হতে পারে। সপ্তাহের শেষের দিকেই এই হাওয়া অব্যাহত থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার পশ্চিম-মধ্ এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর তামিলনাড়ু উপকূলেও সর্বোচ্চ ঘন্টায় ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে এই হাওয়ার বেগ রবিবার কিছু কমে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি হতে পারে বলে জানানো হয়েছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

বর্তমান আবহাওয়ার কারণে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ৬ মার্চ রবিবার পর্যন্ত তাঁরা যেন দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে না যান। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র উপকূলের কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে এব্যাপারে। ৩ মার্চ থেকে ৫ মার্চের মধ্যে তাঁদের বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে।

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা উপস্থিতি

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা উপস্থিতি

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে। এর জেরে বিস্তীর্ণ এলাকায়. বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীর- লাদাখ-গিলগিট বালতিস্তান-মুজফফরাবাদ-হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী ২৪ ঘন্টায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। ওই একই সময়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+