দিল্লির তাপমাত্রা ছাড়িয়েছে ৪১ ডিগ্রি! প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের
তাপপ্রবাহের (Heat Wave) কবলে দিল্লি-সহ আশপাশের এলাকা। এদিন বেশ কিছু জায়গায় তাপমাত্রা (temperature) ৪০ ডিগ্রি পার হয়ে গিয়েছে। পাশাপাশি বৃহস্পতিবারেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর পাশাপাশি আগামী ৩-৫
তাপপ্রবাহের (Heat Wave) কবলে দিল্লি-সহ আশপাশের এলাকা। এদিন বেশ কিছু জায়গায় তাপমাত্রা (temperature) ৪০ ডিগ্রি পার হয়ে গিয়েছে। পাশাপাশি বৃহস্পতিবারেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর পাশাপাশি আগামী ৩-৫ এপ্রিল দিল্লি (delhi)-সহ আশপাশের এলাকায় ফের আরও এক তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে।

উত্তর-পশ্চিম ভারতের পরিস্থিতি খারাপ
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ভারত তীব্র তাপপ্রবাহের কবলে। সঙ্গে রয়েছে শুষ্ক আবহাওয়া। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী চার থেকে ৫ দিন উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারত তাপপ্রবাহের এই পরিস্থিতি বজায় থাকবে।

দিল্লিতে তাপমাত্রা পেরিয়েছে ৪১ ডিগ্রি
মঙ্গলবারও দিল্লির কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিস। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবারও তাপপ্রবাহ ছিল দিল্লির কোনও কোনও জায়গায়। মঙ্গলবার দিল্লির আটটি আবহাওয়া স্টেশনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশিষ এর মধ্যে নরেলা, পীতামপুরা এবং স্পোর্টস কমপ্লেক্সে তাপমাত্রা পেরিয়ে গিয়েছিল ৪১ ডিগ্রি।
গত বছরের ৩০ মার্চ রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিস ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। তবে ১৯৪৫ সালের ৩১ মার্চ দিল্লিতে তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও এক তাপপ্রবাহের সম্ভাবনা ৩ এপ্রিল থেকে
আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, ৩ থেকে ৫ এপ্রিলের মধ্যে দিল্লিতে ফের এক তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এক বেসরকারি আবহাওয়া সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন বছরে মার্চের দ্বিতীয়ভাগে তাপমাত্রা সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের ওপরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে। এছাড়াও উত্তর ও মধ্য ভারতে রয়েছে প্রচুর পরিমাণে গরম বাতাস। যে কারণে এবারে মার্চের শেষে রাজধানীর এই পরিস্থিতি। তবে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা আরও বাড়বে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কখন তাপপ্রবাহ ঘোষণা
সাধারণভাবে সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলিসিয়াসের বেশি হলে এবং তা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি হলে সেই জায়গায় তাপপ্রবাহ ঘোষণা করা হয়ে থাকে। আর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে সেখানে তীব্র তাপপ্রবাহ ঘোষণা করা হয়ে থাকে।
তবে এই তাপপ্রবাহ গ্রামেই হোক কিংবা শহরে, পরিস্থিতি জীবনের পক্ষে ঝুঁকিপূর্ণ। বয়স্ক ব্যক্তি এবং যাঁরা কম সবুজ এলাকায় বসবাস করেন, তাদের ক্ষেত্রে সতর্কতা মেনে চলা জরুরি বলেই মনে করছেন আবহবিদরা।












Click it and Unblock the Notifications