প্রবল শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিল্লি-সহ ৮ রাজ্যে! বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
প্রবল শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিল্লি-সহ ৮ রাজ্যে! বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
আগামী দুদিন দিল্লি (Delhi)-সহ উত্তর ভারতের কয়েকটি রাজ্যে প্রবল শৈত্যপ্রবাহের (severe Cold wave) পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশের থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুদিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় শৈত্য প্রবাহ কিংবা প্রবাহ শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

অতিঘন কুয়াশা দেখা দিতে পারে
রাজস্থান, পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় রাতে কিংবা ভোরের দিকে বিচ্ছিন্নভাবে আগামী দুদিন ঘন থেকে অতিঘন কুয়াশা দেখা দিতে পারে। বিহার ও ওড়িশায় ১৯ জানুয়ারি এই পরিস্থিতি তৈরি হতে পারে।

দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি
আগামী ২-৩ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূল অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, তামিলনাড়ু, কেরল, মাহেতে। আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর- উপকূল তামিলনাড়ু, পুরুচেরি এবং সংলগ্ন দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশে।
২০ ও ২১ জানুয়ারি বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।
বিচ্ছিন্নভাবে পশ্চিম হিমালয় অঞ্চলে বৃষ্টি হতে পারে ২০ জানুয়ারির মধ্যে। এছাড়াও এই জায়গাতেই বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে ২১ থেকে ২৩ জানুয়ারির মধ্যে।
২১ থেকে ২৩ জানুয়ারির মধ্যে বিচ্ছিন্নভাবে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, গিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তর রাজস্থানে। এর মধ্যে ২২ জানুয়ারি নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে।
২১ ও ২২ জানুয়ারি নাগাদ পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পশ্চিম ভারতে আগামী ৫ দিনে ন্যূনতম তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কেননা নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে ২১ জানুয়ারি নাগাদ। যার জেরে ২২ জানুয়ারি নাগাদ রাজস্থানের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।
এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত দেশের দু-জায়গায় অবস্থান করছে। একটি অবস্থান করছে, কেরল ও সংলগ্ন এলাকার ওপরে। অপরটি অবস্থান করছে পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে।
তবে দেশের বাকি অংশের আবহাওয়া এই সময়ের মধ্যে শুকনো থাকবে। আর ২০ জানুয়ারির জন্য আবহাওয়ার কোনও সতর্কবার্তা নেই।












Click it and Unblock the Notifications