শৈত্যপ্রবাহের সঙ্গে ১১ রাজ্যে হবে শিলাবৃষ্টি! সতর্কবার্তা আবহাওয়া দফতরের

আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশে অন্তত ১২ টি রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (rain) হবে। পশ্চিমী ঝঞ্ঝার (Western Disterbances) পাশাপাশি বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তের (Cyclonic Circulation) জেরেই এই পরিস্থিতি বলে জানিয়েছ

আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশে অন্তত ১২ টি রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (rain) হবে। পশ্চিমী ঝঞ্ঝার (Western Disterbances) পাশাপাশি বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তের (Cyclonic Circulation) জেরেই এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। পাশাপাশি দুটি রাজ্যের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

শীতের ভিলেন ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা

শীতের ভিলেন ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পশ্চিম দিকে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে পাকিস্তান ও আফগানিস্তানের ওপরে অবস্থান করছে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে ২১ জানুয়ারি। যার সঙ্গে থাকা ঘূর্ণাবর্ত ২২ জানুয়ারির থেকে দক্ষিণ-পশ্চিম রাজস্থানের ওপরে সক্রিয় হতে শুরু করবে বলেই মনে করছেন আবহবিদরা।

বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

  • ওপরের পরিস্থিতির জেরে আগামী দুদিন বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। এরপর পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিংবা তুষারপাত বৃদ্ধি পাবে ২২-২৩ জানুয়ারিতে। এরপরে তা হ্রাস পাবে। ২২ জানুয়ারি নাগাদ হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত ও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ২১ জানুয়ারি নাগাদ বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর রাজস্থানে। ২২-২৩ জানুয়ারি যা বাড়বে বলেই মনে করছে আবহাওয়া দফতর। ২১-২৩ জানুয়ারির মধ্যে মধ্যপ্রদেশে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২২ জানুয়ারি নাগাদ পঞ্জাব ও হরিয়ানায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • বিচ্ছিন্নভাবে বিস্তীর্ণ এলাকায় ২২ ও ২৩ জানুয়ারি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম ও সিকিমে।
যেসব রাজ্যে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সতর্কবার্তা

যেসব রাজ্যে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২২ জানুয়ারি বজ্রবিদ্যুতের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তর রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে। ২১ ও ২২ জানুয়ারি উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে, ২২ জানুয়ারি পূর্ব মধ্যপ্রদেশে, বিহারে ২২ ও ২৩ জানুয়ারি, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৩ জানুয়ারি।
উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ২০-২৩ জানুয়ারির মধ্যে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ঘন কুয়াশার পূর্বাভাস

ঘন কুয়াশার পূর্বাভাস

রাত কিংবা সকালের দিকে বিচ্ছিন্নভাবে ভারী কুয়াশা দেখা দিতে পারে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ এবং বিহারে।

শৈত্যপ্রবাহের পূর্বাভাস

শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আগামী ২৪ ঘন্টায় বিহার এবং উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও শীতলতম দিনের পরিস্থিতিও তৈরি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+