বাংলার সঙ্গে দেশের ১৮ রাজ্যে ঝেঁপে আসছে বৃষ্টি, হতে পারে তুষারপাতও! একনজরে আবহাওয়ার পূর্বাভাস

বাংলার সঙ্গে দেশের ১৮ রাজ্যে ঝেঁপে আসছে বৃষ্টি, হতে পারে তুষারপাতও! একনজরে আবহাওয়ার পূর্বাভাস

দেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টির পূর্বাভাস। এই বৃষ্টি (Rain) চলতে পারে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ভারত, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় আবার তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে।

 নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা

নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের ওপরে অবস্থান করছে। যার জেরে ৩ ফেব্রুয়ারি নাগাদ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বলেই পূর্বাভাস। এছাড়াও আরবসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগের ওপরে।

বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস

বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস

এই পরিস্থিতিতে পশ্চিম হিমালয় অঞ্চলে ৪ ফেব্রুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি হিমাচল প্রদেশে ২ ও ৩ ফেব্রুয়ারি এবং উত্তরাখণ্ডে ৩ ও ৪ ফেব্রুয়ারি শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ৩ ফেব্রুয়ারি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিংবা তুষারপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস

৩ ফেব্রুয়ারির মধ্যে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঢারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশে। এইসব জায়গায় ৪ ফেব্রুয়ারি বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে।

পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস

পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস

একইসঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পূর্বের বাতাসের কারণে ৩ ও ৪ ফেব্রুয়ারি হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং ওড়িশায়। ৪ ফেব্রুয়ারি এইসব রাজ্যের কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। ৪ ফেব্রুয়ারি বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা

অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৪ ও ৫ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত গতে পারে। ৪ ফেব্রুয়ারি নাগাদ অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

শীতলতম দিন এবং ঘন কুয়াশা

শীতলতম দিন এবং ঘন কুয়াশা

আগামী ২৪ ঘন্টায় উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় শীতলতম দিন কিংবা অতিশীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও বিচ্ছিন্নভাবে কোনও কোনও কোনও জায়গায় রাতে কিংবা ভোরের দিকে ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে।

 বাড়বে তাপমাত্রা

বাড়বে তাপমাত্রা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় উত্তর-পশ্চিম ভারত, মধ্যভারত, পূর্ব ভারত, গুজরাত, মহারাষ্ট্রে ২-৫ ডিগ্রির মতো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে ৬ ফেব্রুয়ারি নাগাদ। যার জেরে পশ্চিম হিমালয় অঞ্চলে সেই সময় বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+