বাংলা-সহ ১১ রাজ্যে আরও বৃষ্টি ৩ দিনের মধ্যে, ৩ রাজ্যে তীব্র শীতের সতর্কবার্তা আবহাওয়া দফতরের
বাংলা-সহ ১১ রাজ্যে আরও বৃষ্টি ৩ দিনের মধ্যে, ৩ রাজ্যে তীব্র শীতের সতর্কবার্তা আবহাওয়া দফতরের
আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস উত্তর প্রদেশ-সহ আরও দুই রাজ্যে শীতলতম (Cold day) দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। এব্যাপারে সতর্কও করা হয়েছে। এছাড়াও ৯ ও ১০ ফেব্রুয়ারি বাংলা (west bengal)-সহ বেশ কিছু রাজ্যে নতুন করে বৃষ্টিপাতের (Rain) পূর্বাভাসও দেওয়া হয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝা চলবে
নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে ৮ ফেব্রুয়ারি নাগাদ। তবে তার আগে আগেকার পশ্চিমী ঝঞ্ঝা কোথাওয় কোথাও পশ্চিমী বায়ু রূপে অবস্থান করছে। যার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে আগামী ২৪ ঘন্টায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিংবা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও।

নতুন করে বৃষ্টি এবং তুষারপাত
নতুন করে তৈরি হতে যাওয়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৮ ফেব্রুয়ারি রাত থেকে ১০ ফেব্রুয়ারি সকালের মধ্যে বিচ্ছিন্নভাবে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে পশ্চিম হিমালয় অঞ্চলে (এর মধ্যে রয়েছে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড)।
৯ ফেব্রুয়ারি নাগাদ নতুন করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশে। এছাড়াও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে পূর্ব উত্তর প্রদেশ এবং উত্তর রাজস্থানে।
৯ ও ১০ ফেব্রুয়ারি বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশায়।

শীতলতম দিনের পরিস্থিতি
আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে, আগামী দুদিন উত্তর প্রদেশের কিছু জায়গায় এবং পঞ্জাব ও বিহারে আগামী ২৪ ঘন্টায় শীতলতম দিন কিংবা অতি শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে।

ঘন কিংবা অতিঘন কুয়াশার পরিস্থিতি
আগামী তিন দিন রাতের কিংবা সকালের দিকে ঘন থেকে অতিঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর প্রদেশে। আগামী দুদিন একই পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়। ওড়িশায় একই পরিস্থিতি তৈরি হতে পারে ৮ ও ৯ ফেব্রুয়ারি।

কেরলের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে, কেরল ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে সেটি খুব একটা সক্রিয় কিছু নয়। যদিও পূবালী হাওয়ার একটি রেখা উত্তর কেরল থেকে দক্ষিণ কোঙ্কন পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বাড়বে তাপমাত্রা
উত্তর-পশ্চিম, মধ্যভারত এবং পশ্চিম ভারতে আগামী তিন দিন ন্যূনতম তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো। তবে এর পরে দুদিনে তাপমাত্রা আবার ২-৪ ডিগ্রির মতো হ্রাস পাবে। অন্যদিকে পূর্ব ভারতে আগামী দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে।












Click it and Unblock the Notifications