Weather Update: শৈত্যপ্রবাহের কবলে উত্তর ভারত, চুরুর তাপমাত্রা নামল শূন্যের নিচে

Weather Update: শৈত্যপ্রবাহের কবলে উত্তর ভারত, চুরু তাপমাত্রা নামল শূন্যের নিচে

উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ শৈত্যপ্রবাহের কবলে। কোনও কোনও জায়গায় ঠান্ডার সঙ্গে চলছে কুয়াশার দাপট। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজস্থানের চুরুতে তাপমাত্রা নেমেছে শূন্যের নিচে।

রাজস্থানের চুরুতে তাপমাত্রা নামল শূন্যের নিচে

রাজস্থানের চুরুতে তাপমাত্রা নামল শূন্যের নিচে

রাজস্থানের চুরুতে এই মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এদিন। তাপমাত্রা নেমেছে -০.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৬ ডিসেম্বর চুরুতে তাপমাত্রা নেমেছিল শূন্য ডিগ্রিতে। এই মরসুমে এর আগে শূন্যের নিচে নামেনি তাপমাত্রা।
গত একমাস ধরে দেশের যে সব জায়গা শীতলতম, তার মধ্যে প্রথমে ছিল চুরু। সাধারণভাবে রাজস্থানের পূর্বের অংশ পশ্চিমের অংশের থেকে অনেক বেশি ঠান্ডা। তবে পশ্চিমের অংশগুলির মধ্যে বিকানের, জয়সলমের, বারমেরের তাপমাত্রা একক সংখ্যায় নেমেছে। এর আগে পূর্ব ও পশ্চিম রাজস্থানের মধ্যে তাপমাত্রায় পার্থক্য ছিল। পশ্চিমের অংশেক তাপমাত্রা একটু বেশিই থাকত। তবে সেগুলিতেও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। আগামী কয়েকদিনেও এই পরিস্থিতি বজায় থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ফলে আগামী দুদিন রাজস্থানের কোনও কোনও জায়গায় গ্রাউন্ড ফ্রস্টের পরিস্থিতি তৈরি হতে পারে।

শীতলতম দিন থেকে অতিশীতলতম দিনের পূর্বাভাস

শীতলতম দিন থেকে অতিশীতলতম দিনের পূর্বাভাস

আগামী ৫ দিন উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় শীতলতম দিন থেকে অতিশীতলতম দিন থাকতে পারে। পঞ্চাব, হরিয়ানার কোনও কোনও জায়গায় আগামী তিন দিন এই পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ২-৩ দিন রাজস্থান ও মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে।

শৈত্যপ্রবাহ থেকে অতি শৈত্যপ্রবাহের সতর্কতা

শৈত্যপ্রবাহ থেকে অতি শৈত্যপ্রবাহের সতর্কতা

আবহাওয়া দফতরের তরফ থেকে শৈত্যপ্রবাহ থেকে অতি শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। বলা হয়েছে, রাজস্থানের উত্তরাংশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাবে ৪-৬ জানুয়ারির মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশের কোনও কোনও জায়গায় আগামী ২-৩ জিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

ঘন কুয়াশার সতর্কবার্তা

ঘন কুয়াশার সতর্কবার্তা

গাঙ্গেয় সমতলে একদিকে হাওয়া অন্যদিকে জলীয় বাষ্প থাকায় দিন কিংবা রাত কিংবা উভয় সময়ে আগামী ৪-৫ দিন ঘন থেকে অতিঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশে। বিচ্ছিন্নভাবে রাজস্থানের কিছু অংশে এই পরিস্থিতি তৈরির সম্ভাবনা আগামী ৪৮ ঘন্টায়।
আগামী ৫ দিন বিহারের কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। আগামী তিন দিন জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশা থাকতে পারে ওড়িশা ও ছত্তিশগড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+