বর্ষা বিদায় রাজ্য-দেশ থেকে কবে? পুজোয় হবে কি বৃষ্টি, কোন পূর্বাভাস আবহাওয়া দফতরের

এবছরে দেশে স্বাভাবিক বর্ষা হয়েছে। ইতিমধ্যেই একথা জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office) । তবে বর্ষা বিদায় কবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন। এছাড়াও পুজোর মধ্যে কি বর্ষা হবে, তা নিয়েও প্রশ্ন করছেন সাধারণ মানুষ।

এবছরে দেশে স্বাভাবিক বর্ষা হয়েছে। ইতিমধ্যেই একথা জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office) । তবে বর্ষা বিদায় কবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন। এছাড়াও পুজোর মধ্যে কি বর্ষা হবে, তা নিয়েও প্রশ্ন করছেন সাধারণ মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষায় বিদায়ের সম্ভাবনা তৈরি হলেও বাংলা থেকে তার বিদায় কবে, তা এখনই বলা যাচ্ছে না।

দেশ থেকে বর্ষা সাধারণভাবে বিদায় নেয় ১৭ সেপ্টেম্বর

দেশ থেকে বর্ষা সাধারণভাবে বিদায় নেয় ১৭ সেপ্টেম্বর

সাধারণভাবে দেশ থেকে বর্ষা বিদায় নেয় ১৭ সেপ্টেম্বর। উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু করে। গতবছর দেশে বর্ষা বিদায় নেওয়া শুরু করে ২৮ সেপ্টেম্বর। কিন্তু এবার দেশে বর্ষা শুরু হতে দেরি হয়েছে, সেই কারণে বর্ষা বিদায়ও দেরিতে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এবার উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু হবে ৬ অক্টোবর।

ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে

ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে

এই মুহূর্তে দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে। এখনও পর্যন্ত সারা দেশে বর্ষার যা হিসেব, তাতে ৯৯% বৃষ্টি হয়েছে অর্থাৎ এবার সারা দেশে বর্ষা স্বাভাবিক। ভারতীয় উপকূল ছেড়ে নিম্নচাপের পশ্চিম দিকে যাওয়া এবং পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুইবলে দিচ্ছে দেশ থেকে বর্ষা বিদায় আসন্ন। এছাড়াও বিপরীত ঘূর্ণাবর্ত তৈরিও বর্ষা বিদায়ের অপর একটি মাপকাঠি। এছাড়াও বাতাসে জলীয় বাষ্প কমে আসা এবং বৃষ্টিপাত কমাও অন্যতম মাপকাঠি। তবে এই মুহূর্তে তা উত্তর-পশ্চিম ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য। ৬ অক্টোবরের আশপাশেই সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপ ঘুরে যাচ্ছে উত্তরবঙ্গে

নিম্নচাপ ঘুরে যাচ্ছে উত্তরবঙ্গে

মঙ্গল ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সক্রিয় নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়। আর আসানসোল, মেদিনীপুরের মতো জায়গায় তো প্রবল বৃষ্টি হয়েছে। আপাতত সেই নিম্নচাপ সরে গিয়েছে বিহার ও ঝাড়খণ্ডের ওপরে। সেই নিম্নচাপ এলাহবাদ এবং বিহারের উত্তরাংশ হয়ে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার পথে। যার জেরে আগামী তিন থেকে চারদিন সেখানে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

৯ অক্টোবর পর্যন্ত বর্ষা থাকছেই

৯ অক্টোবর পর্যন্ত বর্ষা থাকছেই

আবহাওয়া দফতর সাধারণ ভাবে ১০ দিনের পূর্বাভাস দিতে পারে। সেক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের নিরিখে উপগ্রহ চিত্র অনুসারে আগামী ৯ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপরে বর্ষার মেঘ রয়েছে। তাই ৬ অক্টোবর উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হলেও এই রাজ্যের ক্ষেত্রে তা তৈরি হয়নি।

পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের বেশ কিছুদিন পর বাংলা থেকে বর্ষা বিদায় নেয়। সেই পরিস্থিতি বিচার করলে পুজোতেও বৃষ্টির সম্ভাবনা। ১১ অক্টোবর ষষ্ঠী। আবহাওয়া দফতরের প্রাথমিক পূর্বাভাস, সেক্ষেত্রে পুজোয় ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+