তাপমাত্রা পৌঁছতে পারে ৪৪ ডিগ্রিতে! সামনের সপ্তাহে জায়গায় জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা

তাপমাত্রা পৌঁছতে পারে ৪৪ ডিগ্রিতে! সামনের সপ্তাহে জায়গায় জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা

পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটিয়ে ফের তাপপ্রবাহ (Heatwave)! উত্তর ভারতের বিভিন্ন অংশে রাজধানী দিল্লি-সহ আশপাশের এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি নিচে থাকলেও সামনের সপ্তাহে অর্থাৎ ২৮ ও ২৯ এপ্রিল নাগাদ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস

এখনও বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম বায়ু প্রবেশ করছে। এর প্রভাবে আগামী ৫ দিন উত্তর-পূর্বের রাজ্যগুলির বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়, নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরার বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী দু থেকে তিন দিন সময়ের মধ্যে উত্তর-পূর্বের রাজ্যগুলি এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমে ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেকে পারে।

দক্ষিণে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

দক্ষিণে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

আগামী ৫ দিনে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কেরল ও তেলেঙ্গানায়। আগামী দুদিন অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ুতে এই পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী দুগিন এই পরিস্থিতি তৈরি হতে পারে ছত্তিশগড়ে। বিদর্ভ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি তৈরি হতে পারে আগামী ২৪ ঘন্টা। মধ্য মহারাষ্ট্রে এদিন শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শ্রীলঙ্কার ওপরে ঘূর্ণাবর্ত

শ্রীলঙ্কার ওপরে ঘূর্ণাবর্ত

শ্রীলঙ্কার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে এদিন দক্ষিণ তামিলনাড়ু এবং দক্ষিণ কেরলে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

 পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা

পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা

ফের পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে ২৫ এপ্রিল নাগাদ। পশ্চিম হিমালয় অঞ্চলে এর প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ২৫ এপ্রিল পশ্চিম হিমালয়ের সংলগ্ন সমতল এলাকা পঞ্জাব এবং হরিয়ানায় বজ্রবিদ্যুৎ কিংবা ধূলোর ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে।

 তাপপ্রবাহের সতর্কবার্তা

তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৫ দিন গুজরাতের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলবে। দক্ষিণ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৫-২৭ এপ্রিল এবং রাজস্থান, দক্ষিণ হরিয়ানা এবং বিদর্ভে ২৬-২৭ এপ্রিল এই পরিস্থিতি তৈরি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশের সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর দিল্লিতে এই তাপমাত্রা ৪১ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+