৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের আবহাওয়া

৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের আবহাওয়া

উত্তর-পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের (heatwave) মধ্যেও কোথাও যেন স্বস্তির বার্তা দিল আবহাওয়া (weather) দফতর। পূর্বাভাসে বলা গয়েছে পশ্চিম হিমালয় অঞ্চল ছাড়াও, অসম-মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃদ্ধির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। যা আগামী দিন পাঁচেক চলতে পারে।

তাপপ্রবাহের সতর্কবার্তা

তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ এপ্রিল হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা। ঝাড়খণ্ডে ১৯-এর পাশাপাশি ২০ এপ্রিল এই পরিস্থিতি তৈরি হতে পারে। এদিনই রাজস্থানের পাশাপাশি হরিয়ানার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের থেকে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। তবে এর পরে পশ্চিমী ঝঞ্ঝা, ঝড় ও মেঘের কারণে কমবে।

বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস

একদিকে বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়া অন্যদিকে ঝাড়খণ্ডের ওপরে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী ৫ দিন অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়, নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরা এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অসম-মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৯, ২১, ২২, ২৩ এপ্রিল। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ১৯ এপ্রিল অসম-মেঘালয়-মনিপুর-মিজোরামে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ৫ দিন বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

 পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

আগামী ৪ দিন বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। উত্তরাখণ্ডে ২১ ও ২২ এপ্রিল এই পরিস্থিতি তৈরি হতে পারে। ১৯ এপ্রিল জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ এপ্রিল হিমাচল প্রদেশে এবং ২১-২২ এপ্রিল উত্তরাখণ্ডে এই পরিস্থিতি তৈরি হতে পারে।
আগামী ৩ দিন বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লিতে। ২০ ও ২১ এপ্রিল এই পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে। ২০-২২ এপ্রিল পূর্ব মধ্যপ্রদেশ, ২১-২৩ এপ্রিল বিদর্ভ এবং ১৯-২৩ এপ্রিল ছত্তিশগড়ে এই পরিস্থিতি তৈরি হতে পারে।

ধূলো ঝড়ের পূর্বাভাস

ধূলো ঝড়ের পূর্বাভাস

২০ ও ২১ এপ্রিল রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশে, ২১ ও ২২ এপ্রিল পূর্ব উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় ধূলোর ঝড় হতে পারে। ১৯ এপ্রিল রাজস্থুন জুড়ে ঘন্টায় সর্বোচ্চ ৩৫ কিমি বেগে ধূলোর ঝড় হতে পারে।

তামিলনাড়ুর ওপরে ঘূর্ণাবর্তের জের

তামিলনাড়ুর ওপরে ঘূর্ণাবর্তের জের

আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কেরল ও মাহেতে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু-পুদুচেরি-কাড়াইকাল, কর্নাটক, উপকূল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+