তাপপ্রবাহে ১ জনের মৃত্যু! গরম হাওয়ায় ভয়ঙ্কর পরিস্থিতি মহারাষ্ট্রের বিদর্ভ-মারাঠাওয়াড়ায়
তাপপ্রবাহের (Heat wave) কবলে মহারাষ্ট্রের (Maharashtra) একটা বড় অংশ। আগামী কয়েকদিনের মধ্যে বাকি কয়েকটি জেলাতেও সেই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। রাজ্যের বিস্তীর্ণ এলাকা আগামী
তাপপ্রবাহের (Heat wave) কবলে মহারাষ্ট্রের (Maharashtra) একটা বড় অংশ। আগামী কয়েকদিনের মধ্যে বাকি কয়েকটি জেলাতেও সেই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। রাজ্যের বিস্তীর্ণ এলাকা আগামী ২ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের কবলে থাকতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ আবহাওয়া (weather) দফতরের।

মহারাষ্ট্রে তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছে
মহারাষ্ট্রে তাপমাত্রা ইতিমধ্যেই ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে গিয়েছে। বিদর্ভে পারদ ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। মারাঠাওয়াড়ায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি। তবে তীব্র গরম বাতাস থাকলেও, মুম্বইয়ে আপাতত তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়নি।
মুম্বই থেকে প্রায় ৪০০ কিমি দূরে জলগাঁও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা সেখানকার স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি বেশি।

মার্চে মহারাষ্ট্রে তাপপ্রবাহের কারণ
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন অংশে উষ্ণ ও শুষ্ক বাতাসের উপস্থিতি ছাড়াও উত্তর-পশ্চিম ভারত থেকে উত্তপ্ত বাতাসের প্রবেশের কারণে এই পরিস্থিতি। এছাড়াও কারণ হিসেবে উঠে আসছে প্রাক মৌসুমী বৃষ্টির অভাব। এছাড়াও সাধারণভাবে মার্চেই গ্রীষ্মের সূচনা হয়। এই মাসেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পায়। তবে আবহবিদরা বলছেন মহারাষ্ট্রে এবার তাপপ্রবাহের প্রথম স্পেল এসেছে অন্যবারের আগে।

তাপপ্রবাহের জেরে মৃত্যু
ইতিমধ্যেই মহারাষ্ট্র থেকে তাপপ্রবাহের কারণে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। জলগাঁও জেলায় ২৭ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। জেলার এক আধিকারিক জানিয়েছেন, চলতি গ্রীষ্মের মরসুমে এটিই সম্ভবত রাজ্যে প্রথম মৃত্যু। জানা গিয়েছে, জিতেন্দ্র সঞ্জয় মালি মানে ওই কৃষককে স্থানীয়রা জলগাঁওয়ের এক গ্রামীন হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান খামারে কাজ করার পরে বাড়ি যাওয়ার সময় প্রচণ্ড গরমে তিনি জ্ঞান হারান। সেই সময়েই অন্য কৃষকরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

কখন তাপপ্রবাহ কিংবা প্রবল তাপপ্রবাহ ঘোষণা
আবহাওয়া দফতরের তরফে দেওয়া সংজ্ঞা অনুযায়ী, কোনও জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস কিংবা তার বেশি হলে এবং সেই তাপমাত্রা যদি স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি হয়, তাহলে সেই জায়গায় তাপপ্রবাহ ঘোষণা করা হয়। আবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি হলেও, সেখানে তাপপ্রবাহ ঘোষণা করা হয়। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রি বেশি হলে সেখানে প্রবল তাপপ্রবাহ ঘোষণা করা হয়।












Click it and Unblock the Notifications