Weather Update: প্রবল শৈত্যপ্রবাহ, দিল্লির তাপমাত্রা নামল ৩ ডিগ্রির নিচে! পরবর্তী ৪৮ ঘন্টার জন্য কমলা সতর্কতা

প্রবল শৈত্যপ্রবাহের কবলে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। তীব্র ঠাণ্ডায় কাঁপছে দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ। বৃহস্পতিবারের ঠান্ডা দিল্লির আগেকার রেকর্ড ভেঙে দিয়েছে। এদিন জাতীয় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি স

প্রবল শৈত্যপ্রবাহের কবলে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। তীব্র ঠাণ্ডায় কাঁপছে দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ। বৃহস্পতিবারের ঠান্ডা দিল্লির আগেকার রেকর্ড ভেঙে দিয়েছে।

এদিন জাতীয় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। যা মরসুমের এখনও পর্যন্ত শীতলতম।

২ বছরের মধ্যে সব থেকে বেশি ঠান্ডা

এদিনের ঠান্ডা গত ২ বছরের রেকর্ড ভেঙেছে। গত ২০২১-এ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বুধবার যা ছিল ৪ ডিগ্রি। অন্যদিকে লোধি রোডে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.৮ ডিগ্রি সেলসিয়াস। আয়াননগরে সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি, উজওয়ারের ২.৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। দিল্লিতে তীব্র ঠান্ডার প্রক্ষিতে আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী দিন তিনেক দিল্লির ন্যূনতম তাপমাত্রা ৪ ডিগ্রির মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়া দফতরের। ঠান্ডা বৃদ্ধির কারণ হিসেবে পশ্চিমী ঝঞ্ঝার কথা বলা হয়েছে। আগামী ৬ ও ৭ জানুয়ারি শীত আরও বাড়বে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

কুয়াশার প্রভাব ট্রেন চলাচলে

তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশার প্রভাব রয়েছে দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে। যার প্রভাব পড়েছে বিমান থেকে ট্রেন সব জায়গায়। কমেছে দৃশ্যমানতা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পালামে সকাল সাড়ে পাঁচচায় দৃশ্যমানতা ছিল ২৫ মিটার এবং সফদরজং-এ তা ছিল ৫০ মিটার। কুয়াশার কারণে ট্রেনের গতি কমেছে। সর্বশেষ যে খব পাওয়া গিয়েছে, তাতে কুয়াশার কারণে ১২ টি ট্রেন দেরিতে চলছে। ২ ট্রেনের সময় সূচির পরিবর্তন করা হয়েছে। তবে বিমান চলাচল তেমন কোনও প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে।

উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে একই অবস্থা

এদিন দিল্লির মতোই পরিস্থিতি উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। উত্তর প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানার অবস্থা একই। উত্তর ভারত ছাড়াও মধ্য ও পূর্ব ভারতেও কুয়াশা দেখা গিয়েছে এদিন। আগামী ৪-৫ দিন একই পরিস্থিতি থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত

পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত চলেছে। বুধবার পাহাড়ি রাজ্যগুলির বেশিরভাগ অংশেই তাপমাত্রা শূন্যের নিচে চলে গিয়েছিল। নারকান্দা, কুফরি, চাম্বা-সহ হিমাচল প্রদেশের বিভিন্ন অংশের তাপমাত্রা হ্রাস পেয়েছে। কুফরিতে তুষারপাতের কারণে রাস্তা হন্ধ হয়ে গিয়েছে। কিন্নরের কল্পায় তাপমাত্রা ছিল -৪.২ ডিগ্রি সেলসিয়াস। মানালিতে তাপমাত্রা ছিল -২.২ ডিগ্রি সেলসিয়াস। সিমলায় তাপমাত্রা ছিল ১.৭ ডিগ্রি সেলসিয়াস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+