স্থলভাগের থেকে সিতরাং-এর দূরত্ব কমছে দ্রুত! পরবর্তী কয়েকঘন্টার মধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কমলা সতর্কতা

পরবর্তী কয়েকঘন্টার মধ্যেই তীব্র ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ সিতরাং-এর অবস্থান ছিল পোর্ট ব্লেয়ার থেকে ৮১০ কিমি উত্তর-উত্তর-পশ্চিমে। সাগরদ্বীপ থেকে ৪৩০ কিমি দক্ষিণে এবং বাংলাদেশের বরিশাল

পরবর্তী কয়েকঘন্টার মধ্যেই তীব্র ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ সিতরাং-এর অবস্থান ছিল পোর্ট ব্লেয়ার থেকে ৮১০ কিমি উত্তর-উত্তর-পশ্চিমে। সাগরদ্বীপ থেকে ৪৩০ কিমি দক্ষিণে এবং বাংলাদেশের বরিশাল থেকে ৫৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। এদিন সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১২ ঘন্টার মধ্যে সিতরাং তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যে কারণে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবাসীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

 অভিমুখ উত্তর-উত্তর-পূর্বে

অভিমুখ উত্তর-উত্তর-পূর্বে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সিতরাং-এর অভিমুখ রয়েছে উত্তর-উত্তর-পূর্ব দিকে। ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় সিতরাং বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা ও সন্দীপ অতিক্রম করবে। স্থলভাগে ঢোকার আগে এই ঘূর্ণিঝড়ের বেগ ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিমি থাকলেও স্থলভাগে ঢোকার পরে তার বেগ কমে হবে ঘন্টায় ৯০ কিমি। পরবর্তী সময়ে এর গতি আরও কমে গভীর নিম্নচাপ এবং ২৬ অক্টোবর তা নিম্নচাপে পরিণত হবে।

বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা

বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে এদিন সকালে জানানো হয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও এদিন হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২৫ অক্টোবর মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তবে এর সঙ্গে নদিয়া জেলাও যুক্ত হবে। অর্থাৎ সেখানে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও মুর্শিদাবাদ জেলার কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 ঝোড়ো হাওয়ার কারণে কমলা সতর্কতা

ঝোড়ো হাওয়ার কারণে কমলা সতর্কতা

এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় প্রথমে ঝড়ের বেগ ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি থাকলেও, পরে তা বেড়ে ৮০ কিমি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২৫ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ ঘন্টায় ৯০ কিমি পর্যন্ত হতে পারে। পূর্ব মেদিনীপুরে তা হতে পারে ঘন্টায় ৮০ কিমির মতো। ২৫ অক্টোবর বিকেলের দিকে ঝড়ের বেগ কমে যাবে।

সমুদ্র উত্তাল থাকবে

সমুদ্র উত্তাল থাকবে

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ-ওড়িশা ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। বিকেলের দিকে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও সতর্ক করা হয়েছে। ২৫ অক্টোবর মঙ্গলবার সকালেও একই পরিস্থিতি থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সম্ভাব্য পরিস্থিতি

সম্ভাব্য পরিস্থিতি

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে, কাঁচা বাড়ির ক্ষতি হবে। গাছ ভেঙে পড়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। কাঁচা রাস্তা খারাপের সঙ্গে পাকা রাস্তার ওপরেও প্রভাব পড়তে পারে। মাঠে থাকা ধানের ক্ষতি ছাড়াও কলা ও পেঁপে গাছের ক্ষতি হতে পারে। সমুদ্রের জল বৃদ্ধির কারণে উপকূলের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।
যে কারণে ইতিমধ্যেই উপকূল এলাকার লোকজনকে নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় বাঁধ মেরামতির কাজও শুরু করা হয়েছে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে উপকূল এলাকায় সিভিল ডিফেন্স ফোর্স মোতায়েন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+