১২ ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে 'ঘূর্ণিঝড় অশনি'! উপকূলে জারি চূড়ান্ত সতর্কতা, বর্তমান অবস্থান একনজরে

১২ ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে 'ঘূর্ণিঝড় অশনি'! উপকূলে জারি চূড়ান্ত সতর্কতা, বর্তমান অবস্থান একনজরে

উত্তর আন্দামান সাগর (Andaman sea) এবং সন্নিগিত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া গভীর নিম্নচাপটি (Deep Depression) ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আন্দামান দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় পূর্ববর্তী সতর্কতা জারি করা হয়েছে। তবে বাংলাবাসীকে আশ্বস্ত করে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) কোনও প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে পড়বে না।

ঘূর্ণিঝড় এগোচ্ছে ঘন্টায় ২০ কিমি বেগে

ঘূর্ণিঝড় এগোচ্ছে ঘন্টায় ২০ কিমি বেগে

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে ঘন্টায় ২০ কিমি বেগে। সকালে উপগ্রহ চিত্রে এমনটাই ধরা পড়েছে। সকালে এই গভীর নিম্নচাপের অবস্থান ছিল পোর্টব্লেয়ার থেকে ১৪০ কিমি পূর্ব উত্তর পূর্বে এবং মায়াবন্দর থেকে ১২০ কিমি দক্ষিণ-পূর্বে এবং মায়ানমারের ইয়াংগন থেকে ৫৬০ কিমি দক্ষিণ পশ্চিমে।

 ১২ ঘন্টাতেই ঘূর্ণিঝড়ের রূপ পাবে

১২ ঘন্টাতেই ঘূর্ণিঝড়ের রূপ পাবে

আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, আগামী ১২ ঘন্টায় গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ পাবে। এরপর তা আন্দামান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে পরবর্তী ৪৮ ঘন্টায় উত্তরে মায়ানমারের দিকে অগ্রসর হবে। ২৩ মার্চ সকাল নাগাদ মায়ানমাসের থান্ডে অতিক্রম করে যাবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

বাংলার ওপরে কোনও প্রভাব পড়বে না

বাংলার ওপরে কোনও প্রভাব পড়বে না

এদিন আবহাওয়া দফতর স্পষ্ট করে জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে পড়বে না। এমন কী এই প্রভাব বাংলাদেশের ওপরেও তেমনভাবে পড়বে না। তবে আগামী ৫ দিন উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৪ ও ২৫ মার্চ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন উত্তর আন্দামানের সবকটি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উত্তর আন্দামান দ্বীপপুঞ্জে পরবর্তী ১২ ঘন্টায় বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। অন্যদিকে দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হবে। এই সময় নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি বৃষ্টিপাত বতে বলে জানানো হয়েছে।
মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে, তারা যেন এদিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যান। আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্রে ২২ মার্চ পর্যন্ত না যান। মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে, তারা যেন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৩ মার্চের মধ্যে এবং ২২ ও ২৩ মার্চ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে না যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+