কমছে তাপমাত্রা, হতে পারে শৈত্যপ্রবাহ! ৯ রাজ্যে শীতলতম দিনের পরিস্থিতি, একনজরে আবহাওয়ার আপডেট
উত্তর ভারতের (North India) কয়েকটি রাজ্য বাদ দিলে, বাকি রাজ্যগুলি থেকে শীত (winter) বিদায় নেবে কিছু দিনের মধ্যে। তবে তার আগে পশ্চিমবঙ্গ (West Bengal)-সহ বেশ কয়েকটি রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ (Cold wave)। কিংবা নির্দিষ্ট কোন
উত্তর ভারতের (North India) কয়েকটি রাজ্য বাদ দিলে, বাকি রাজ্যগুলি থেকে শীত (winter) বিদায় নেবে কিছু দিনের মধ্যে। তবে তার আগে পশ্চিমবঙ্গ (West Bengal)-সহ বেশ কয়েকটি রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ (Cold wave)। কিংবা নির্দিষ্ট কোনও এলাকায় শীতলতম দিনের (Cold day) পরিস্থিতি। আবহাওয়া দফতর জানিয়েছে ৮ ফেব্রুয়ারি নাগাদ অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা (Western Disterbances) প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাত
পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের ওপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা একটি অক্ষরেখার রূপে অবস্থান করছে। যার জেরে আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় অঞ্চলে ৬ ও ৭ ফেব্রুয়ারি বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এই মুহূর্তে উত্তর-পূর্ব উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

অপর একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর-পশ্চিম ভারতে অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে ৮ ফেব্রুয়ারি নাগাদ। যার জেরে বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৮ ও ৯ ফেব্রুয়ারি নাগাদ। ৮ ও ৯ ফেব্রুয়ারি নাগাদ পঞ্জাবের উত্তরাংশে এবং হরিয়ানা ও-চণ্ডীগড়ে বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে আগামী ৪ দিন ন্যূনতম তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেলেও তারপর তা কমবে।

শৈত্যপ্রবাহের সম্ভাবনা
শীতলতম দিন কিংবা অতি শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে আগামী ২৪ ঘন্টায় মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে। আগামী দুদিন এই পরিস্থিতি তৈরি হতে পারে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড় এবং উত্তর প্রদেশে। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে। আগামী দুদিন একই পরিস্থিতি তৈরি হতে পারে ওড়িশায়।

ঘন থেকে অতিঘন কুয়াশা
আগামী দুদিন রাতের কিংবা সকালের দিকে ঘন থেকে অতিঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে হিমাচল প্রদেশ, উত্তর রাজস্থান, বিহার, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে, কোনও কোনও জায়গায়। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৪ দিন এই পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ এবং ওড়িশায়। পূর্ব উত্তর প্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে আগামী ৫ দিন।












Click it and Unblock the Notifications